advertisement

West Bardhaman: রাস্তায় ফেলে চলেছিল বেধড়ক মারধর, ২২ দিন লড়াই শেষে মৃত্যু রেল কর্মীর,পলাতক ৩ অভিযুক্ত

Last Updated:

West Bardhaman: সামান্য বিবাদের জেরে রেলকর্মীকে মারধরের অভিযোগ ওঠে। হাসপাতালে ২২ লড়াই শেষে মৃত্যু হয় যুবকের। ৩ অভিযুক্ত পলাতক

রেলকর্মীকে মারধরের অভিযোগ, মৃত্যু হল রেলকর্মীর
রেলকর্মীকে মারধরের অভিযোগ, মৃত্যু হল রেলকর্মীর
পশ্চিম বর্ধমান: আসানসোলে বেধড়ক মারধরে মৃত্যু রেলকর্মীর। ঘটনার মুহূর্তের ছবি ভাইরাল। অভিযোগ, সামান্য বিবাদের জেরে গাড়ি থেকে নামিয়ে, রাস্তায় ফেলে মারধর করা হয় রেলকর্মীকে। ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী এরিক লাকড়া (৫০)-র। পলাতক ৩ অভিযুক্ত, তাদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ।
অভিযোগ, চিত্তরঞ্জন রেল শহরে গত ৮ মার্চ, সামান্য বিবাদকে কেন্দ্র করে এক রেলকর্মীর গাড়ি থামিয়ে, তাঁকে  গাড়ি থেকে নামিয়ে এনে বেধড়ক মারধর করে তিন যুবক। কখনও রাস্তায় ফেলে মারধর, কখনও চলে অবাধে লাথি-ঘুষি। গোটা ঘটনার ছবি ধরা পড়ে রাস্তায় লাগানো সিসি ক্যামেরায়।
আহত রেল কর্মীকে চিকিৎসার জন্য দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২২ দিন চিকিৎসা চলার পর মৃতু হয় ওই রেল কর্মীর। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় মৃত রেল কর্মীর পরিবার ও তাঁর সহ-কর্মীরা থানায় বিক্ষোভ দেখায়। পুলিশের দাবি, অভিযুক্ত তিন যুবকই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
গতবছর, ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা থেকে যাত্রীকে মারধরের অভিযোগ ওঠে বিরাটি স্টেশনে। মারধরে গুরুতর জখম হয়ে বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যু। অভিযোগ মারধর করে ব্যাঙ্ক কর্মীকে স্টেশনের ওভারব্রিজ থেকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় আহত যুবকের। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছিল, বিরাটি স্টেশনে ট্রেন থামতেই গোপাল দাস নামে ওই যুবককে বেধড়ক মারা হয়। অভিযোগ এর পর রেল ওভারব্রিজ থেকে তাঁকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় যুবকের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman: রাস্তায় ফেলে চলেছিল বেধড়ক মারধর, ২২ দিন লড়াই শেষে মৃত্যু রেল কর্মীর,পলাতক ৩ অভিযুক্ত
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement