পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অদ্ভুত সুন্দর ভূবৈচিত্র সম্পন্ন জেলা হল বাঁকুড়া। জঙ্গলমহলের বেশ কিছুটা অংশ রয়েছে এই জেলায়, রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর, মাটির বাঁধ মুকুটমনিপুর এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ ঘন জঙ্গল। বাঁকুড়া জেলার একটি বড় অংশ আদিবাসী অধ্যুষিত। বাঁকুড়া রাঢ় বাংলার একটি অংশ এবং যার প্রভাব দেখা যায় উচ্চারণে "ড়" এর ব্যবহারে। মাটির ভূপ্রকৃতি লাল হওয়ার কারনে এই জেলাকে লাল মাটির জেলা বলে। বাঁকুড়া জেলায় ঘুরে দেখার জায়গা রয়েছে বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, বড়দি পাহাড় ইত্যাদি। বাঁকুড়ার হেরিটেজ তকমা পাওয়া মিষ্টি গুলির মধ্যে অন্যতম হল বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। বাঁকুড়ায় রয়েছে বহু ছোট বড় হস্তশিল্প যেমন ডোকরা, টেরাকোটা।


সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ! জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, দেখুন ভিডিও
ভবানীপুরে বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতার! দেখুন ভিডিও
একাধিক শূন্যপদ পূরণের প্রস্তাব দেওয়া হব কমিশনকে! রাজ্য ও কলকাতা পুলিশে ফের বড় রদবদল হতে পারে?
'ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে!' শুভেন্দুর প্রচারের আগে মমতার কেন্দ্রে স্লোগান বিজেপি-র

Weather Update: শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার গরম বিপুল বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, কবে মিলবে স্বস্তি?






করুণাময়ী এবং ধর্মতলা থেকে পাওয়া যায় সরকারি বাস।
কলকাতা থেকে বাঁকুড়া আসতে গেলে আসা যায় ট্রেনে। হাওড়া থেকে ট্রেন ধরলে দূরত্ব ২৩০ কিলোমিটার। রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন।