advertisement

Bael Fruit Business: ফল নয় যেন ‘সোনা’! বাঁকুড়ার বেলের দিওয়ানা কলকাতা, লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা, ব্যাপক লক্ষ্মীলাভের মুখ দেখছেন জঙ্গলমহলবাসীরা

Last Updated:

Bankura Bael Fruit Business: জঙ্গলমহলের বেল এবার কলকাতার বাজারে হিট! বাঁকুড়ার রুক্ষ মাটিতে ফলে যাওয়া বেলই এখন চাষিদের কাছে ‘সোনা’। পাইকারি দরে কেনার জন্য ভিড় জমাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কীভাবে একটি সাধারণ ফল বদলে দিচ্ছে জঙ্গলমহলের অর্থনীতি? পড়ুন বিস্তারিত।

+
বেলের

বেলের ব্যবসা

বাঁকুড়া জঙ্গলমহল, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: তীব্র গরমে যেমন বেলের শরবত মানুষের শরীর ঠান্ডা রাখে, ঠিক তেমনই বেল ফল আজ বাঁকুড়া জঙ্গলমহলের মানুষের কাছে হয়ে উঠছে এক জীবনদায়ী আশীর্বাদ। শুধু পুষ্টিগুণে ভরপুর ফল হিসেবেই নয়, বেল এখন জঙ্গলমহলের নতুন জীবিকার উৎস হিসেবেও ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে।
গাছগাছালিতে ঘেরা এই প্রাকৃতিক অঞ্চলে বেল গাছের সংখ্যা নেহাত কম নয়। বছরের পর বছর ধরে এই ফল মূলত ঘরোয়া ব্যবহারে সীমাবদ্ধ থাকলেও, এখন তার বাণিজ্যিক গুরুত্ব বেড়েছে অনেকটাই। বেলের শাঁস দিয়ে তৈরি হয় শরবত, যা গ্রীষ্মকালে চাহিদার শীর্ষে থাকে। পাশাপাশি এই বেলের শাঁস ও নির্যাস ব্যবহার হচ্ছে ঔষধ তৈরির কাজে।
advertisement
advertisement
জানা যাচ্ছে, জঙ্গলমহল থেকে সংগৃহীত বেলের শাঁস নিয়মিত পাঠানো হচ্ছে কলকাতায় বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক সংস্থার কাছে। সকাল সকাল খাতড়া বাজার-এ গেলে চোখে পড়ে বেলের বিপুল সম্ভার। স্থানীয় কৃষক ও বননির্ভর মানুষজন বেল সংগ্রহ করে বাজারে এনে বিক্রি করছেন। এতে যেমন তাঁদের আয় বাড়ছে, তেমনই বেলের কদরও বাড়ছে শহর থেকে শহরতলিতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেলের বিশেষত্ব এখানেই শেষ নয়। এই ফলের কোনও অংশই ফেলে দেওয়ার নয়। বেলের খোসা ব্যবহার করে তৈরি হচ্ছে বেলের মালা, যা মূলত ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। যদিও এই মালা তৈরির কাজ বেশ জটিল এবং সময়সাপেক্ষ, তবুও অনেক পরিবার এই কাজের সঙ্গে যুক্ত হয়ে অতিরিক্ত আয়ের পথ খুঁজে পাচ্ছেন। স্থানীয়দের মতে, যদি সরকারি সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে বেলভিত্তিক ক্ষুদ্র শিল্প গড়ে তোলা যায়, তবে জঙ্গলমহলের বহু মানুষের স্থায়ী কর্মসংস্থান সম্ভব। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার যে কীভাবে জীবিকার নতুন দিশা দেখাতে পারে, বেল তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে বাঁকুড়া।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bael Fruit Business: ফল নয় যেন ‘সোনা’! বাঁকুড়ার বেলের দিওয়ানা কলকাতা, লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা, ব্যাপক লক্ষ্মীলাভের মুখ দেখছেন জঙ্গলমহলবাসীরা
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement