একাধিক শূন্যপদ পূরণের প্রস্তাব দেওয়া হব কমিশনকে! রাজ্য ও কলকাতা পুলিশে ফের বড় রদবদল হতে পারে?
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রস্তাবটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (ECI) অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত এই বদলি কার্যকর হবে বলে সূত্রের খবর।
কলকাতা: রাজ্য ও কলকাতা পুলিশে বড় রদবদলের প্রস্তাব। স্বরাষ্ট্র দফতরের তরফে পুলিশের একাধিক শূন্যপদ পূরণের প্রস্তাব দেওয়া হবে সিইওকে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অফিসার বদলির তালিকা পাঠানো হল নির্বাচন কমিশনারকে। আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নির্বাচন নির্বিঘ্ন করতে এই রদবদল করার প্রস্তাব।
একাধিক আইপিএস অফিসারকে নতুন দায়িত্বে পোস্টিং দেওয়ার সুপারিশ করা হয়েছে কমিশনারকে। কলকাতা, বিধাননগর, চন্দননগরসহ বিভিন্ন কমিশনারেটে এই বদল কার্যকর হতে পারে।
বদলি করে দেওয়া পুলিশ কর্তাদের ভোট প্রচারের রাজনৈতিক কর্মসূচি, সভাস্থল ও ভিআইপির নিরাপত্তা দেখভালের কাজে ব্যবহার করার অনুমতি দিল নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচনী আবহে রাজনৈতিক দলগুলির ভিআইপি ক্যাম্পেনারের নিরাপত্তা, সভাস্থলের নিরাপত্তা দেখভালের জন্য প্রয়োজন দক্ষ ও অভিজ্ঞ অফিসারদের। তাই রাজ্য পুলিশের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছিল। এবার সেই অনুমতি দিয়ে দিল কমিশন।
advertisement
advertisement
চিঠিতে বলা হয়েছিল কমিশনের তরফে যে সমস্ত পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে অর্থাৎ নির্বাচনের কাজে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নির্বাচনী প্রচারমূলক কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করতে চায় রাজ্য পুলিশ। কারণ এত সংখ্যায় বদলের পর সভাগুলির নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নজরদারি চালানোর মতো পুলিশ কর্তার সংখ্যা কমে গিয়েছে। প্রসঙ্গত, ভোট ঘোষণার পরই কয়েক ঘণ্টার মধ্যে নজিরবিহীন পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ স্তরে বড় পরিবর্তন করে কমিশন। মুখ্যসচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই আরেক বড় পদক্ষেপ করে কমিশন। এবার ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করে কমিশন। এমনকী কলকাতার পুলিশ কমিশনারও বদল করা হয়। মূলত ভোট পরিচালনার ক্ষেত্রে যে পুলিশ কর্তাদের সরাসরি ভূমিকা থাকে। সেই পদে নতুন কোন IPS অফিসারদের আনা হয়।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 8:02 PM IST










