advertisement

কলকাতা

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তিলোত্তমা। ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই শহর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এই শহরেরই আরেক নাম ‘সিটি অফ জয়’। একটা সময় কলকাতাই ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ইতিহাস বলছে এই শহরই ছিল সেই সময় ব্রিটিশদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। কলকাতা থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলি শাসন করত ব্রিটিশরা। দেশের প্রাচীনতম চিড়িয়াখানা থেকে শুরু করে জাদুঘর সবই রয়েছে এই শহর কলকাতায় ৷ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ও ফুটবল মাঠ রয়েছে এই শহরে। এই শহরের গর্ব ইডেন গার্ডেন্স। অন্যদিকে এই শহরেই রয়েছে সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গন। এশিয়ার প্রাচীনতম ট্রাম লাইন রয়েছে কলকাতায়। এই শহরে একটা সময় হাতে টানা রিকশা দেখা যেত। আজ তা প্রায় বাতিলের খাতায়। ভারতের প্রাচীন বন্দরগুলির মধ্যে অন্যতম খিদিরপুর পোর্ট রয়েছে এই শহরে। একটা সময় এই বন্দর ছিল ব্রিটিশ বাণিজ্যের প্রাণ কেন্দ্র। এই শহরের গলি থেকে রাজপথ নানান ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা আজও শুধু ভারতীয় নয় বিশ্বের অনেক মানুষকেই টেনে নিয়ে আসে।

কলকাতার খবর

ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার

ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার

ওল্ড চায়না বাজারের ব্যবসায়ীদের এখন ব্যস্তাতার মধ্যে দিন কাটছে ৷ কারণ, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের সাধারণ দলীয় কর্মীরা এখনও এই বাজারের উপরই সবচেয়ে বেশি ভরসা করেন ৷ সমস্ত রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, পোস্টার, প্রতীক দেওয়া টুপি, শাড়ি পাওয়া যায় বড়বাজারের এই ওল্ড চায়না বাজার স্ট্রিটে ৷

আরও পড়ুন

advertisement
advertisement
advertisement
advertisement