West Bengal Election 2026: ভবানীপুরে শুভেন্দুর রোড শোয়ে অশান্তি! নিজের নিযুক্ত অফিসার সহ ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ভবানীপুরে বিশৃঙ্খলার ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের অধীনে কর্মরত পুলিশকর্মীদেরই এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাউথ ডিভিশনের ডিসি-II সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়াঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কলকাতা: ভবানীপুরে বিশৃঙ্খলার ঘটনায় বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। কমিশন দ্বারা নিয়োগ পুলিশকর্মীকেই সাসপেন্ড করা হল এই ঘটনায়।
জানা গিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে সাউথ ডিভিশনের ডিসি-II সিদ্ধার্থ দত্ত, আলিপুরের ওসি প্রিয়াঙ্কর চক্রবর্তী, আলিপুরের অতিরিক্ত ওসি চণ্ডী চরণ বন্দ্যোপাধ্যায়, এবং আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল শুভেন্দু অধিকারীর ভবানীপুরে রোড শো ও মনোনোয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে সেখানে রোড শোতে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তার জন্যই চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের রিপোর্টের ভিত্তিতে চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামীকালের মধ্যেই এই নির্দেশিকা কার্যকর করতে হবে মুখ্য সচিবকে। এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই পদে কাদের নিয়োগ করা যাবে তার তালিকাও পাঠাতে হবে মুখ্য সচিবকে।
advertisement
advertisement
উল্লেখ্য, এই প্রথম নির্বাচন কমিশন এর দ্বারা নিয়োগ হওয়া কোনো অফিসারকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এর তরফেই আলিপুর থানার ওসি হিসাবে নিয়োগ করা হয় প্রিয়াঙ্কার চক্রবর্তী কে। গত রবিবার নিয়োগ করা হয় আলিপুর থানার ওসি হিসাবে।ভবানীপুর বিধানসভায় মনোনোয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তাকেই এবার সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 6:37 PM IST










