advertisement

Rahul Arunoday Banerjee: ওড়িশা পুলিশে অভিযোগ জানাতে আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা! প্রসেনজিৎ ছাড়াও সঙ্গে থাকবেন আর কে কে?

Last Updated:

Rahul Arunoday Banerjee: আজই তালিসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ওখানে গিয়ে রাহুলের মৃত্যু নিয়ে থানায় অভিযোগ জানাবেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে যাবেন।

একে অন্যের প্রেমে ভেসে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা৷ বাড়ির অমতে শুরু হল সহবাস৷ তখনও প্রিয়াঙ্কা নাবালিকা৷ ১৮ হতে কয়েক মাস বাকি৷ শুরু হল লিভ টুগেদার৷ বেশ কাঠখড় পুড়িয়ে পাওয়া গিয়েছিল ভাড়া বাড়ি৷ অবশেষে লিভ টুগেদারে পড়ল বিয়ের শিলমোহর৷ সংসার ও কেরিয়ার এগোতে থাকল রাহুল-প্রিয়াঙ্কার৷ তার মাঝেই এল সন্তান৷ ছেলের নামকরণ হল সহজ৷
একে অন্যের প্রেমে ভেসে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা৷ বাড়ির অমতে শুরু হল সহবাস৷ তখনও প্রিয়াঙ্কা নাবালিকা৷ ১৮ হতে কয়েক মাস বাকি৷ শুরু হল লিভ টুগেদার৷ বেশ কাঠখড় পুড়িয়ে পাওয়া গিয়েছিল ভাড়া বাড়ি৷ অবশেষে লিভ টুগেদারে পড়ল বিয়ের শিলমোহর৷ সংসার ও কেরিয়ার এগোতে থাকল রাহুল-প্রিয়াঙ্কার৷ তার মাঝেই এল সন্তান৷ ছেলের নামকরণ হল সহজ৷
কলকাতা: সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের প্রিয়াঙ্কা সরকারের। রিজেন্ট পার্ক থানায় আজকের মত আইনি প্রক্রিয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তালসারিতে যাওয়ার পরিকল্পনার কথা সঙ্গে আর্টিস্ট ফোরামের অন্যান্য শিল্পীদেরও যাওয়ার কথা শোনা যাচ্ছে৷
জানা যাচ্ছে, আজই তালিসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ওখানে গিয়ে থানায় অভিযোগ জানাবেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে যাবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷
আরও পড়ুন-বলিউডের ‘নায়িকা’ হওয়া হল না, হয়ে গেলেন ‘ভিলেন’, বাড়ি বাড়ি করেছেন পরিচারিকার কাজ, বিয়ের পরেই দেউলিয়া, অর্থকষ্টেই চলে গেলেন, বলুন তো কে?
ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় নেগ্লিজেন্সির অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করবেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
advertisement
আরও পড়ুন-রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: ওড়িশা পুলিশে অভিযোগ জানাতে আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা! প্রসেনজিৎ ছাড়াও সঙ্গে থাকবেন আর কে কে?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement