advertisement

Arijit Singh: মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীকে 'আশীর্বাদ' করলেন গায়ক অরিজিৎ সিংয়ের বাবা 

Last Updated:
বলিউডের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং-এর সঙ্গে মুর্শিদাবাদের যোগসূত্র অত্যন্ত গভীর। জন্মস্থান জিয়াগঞ্জে, ভোটের সময় তিনি থাকলেই স্ত্রী কোয়েল রায়কে নিয়ে তাঁকে একাধিকবার ভোট কেন্দ্রে যেতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের থেকে দূরে থেকেও ভোটের দিন স্ত্রী কোয়েলকে স্কুটিতে চাপিয়ে ঠিক নিজের বাড়ির কাছের ভোটকেন্দ্রে পৌঁছে যান অরিজিৎ।
1/9
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বলিউডের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং-এর সঙ্গে মুর্শিদাবাদের যোগসূত্র অত্যন্ত গভীর। জন্মস্থান জিয়াগঞ্জে, ভোটের সময় তিনি থাকলেই স্ত্রী কোয়েল রায়কে নিয়ে তাঁকে একাধিকবার ভোট কেন্দ্রে যেতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের থেকে দূরে থেকেও ভোটের দিন স্ত্রী কোয়েলকে স্কুটিতে চাপিয়ে ঠিক নিজের বাড়ির কাছের ভোটকেন্দ্রে পৌঁছে যান অরিজিৎ।

2/9
তবে শনিবার থেকে মুর্শিদাবাদে ভোটের বাজারে চর্চার কেন্দ্রে অরিজিৎ সিং নয়, তাঁর বাবা কক্কর সিং। শনিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সেই সময় গোবিন্দবাড়ি এলাকায় বাজারে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়ে যায় অরিজিৎ সিং-এর বাবা কক্কর সিংয়ের।

3/9
পেশায় ব্যবসায়ী তথা ভারত বিখ্যাত গায়কের বাবাকে বাজারে দেখতে পেয়েই তাঁর আশীর্বাদ নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ।

4/9
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে অরিজিৎ সিং-এর পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, কর্মসূত্রের বাইরে থাকলেও অরিজিৎ চেষ্টা করে ভোটের সময় বাড়ি ফিরে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার। অতীতে একাধিকবার লোকসভা বা স্থানীয় পুরসভা নির্বাচনেও তাঁকে নিজের মতাধিকার প্রয়োগ করতে দেখা গিয়েছে।

5/9
অনেকেই দাবি করেন, ছাত্রাবস্থায় অরিজিৎ সিং-এর একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি আকর্ষণ ছিল। কিন্তু গায়ক হিসেবে জগৎ জোড়া খ্যাতি পাওয়ার পর অরিজিৎ সিংকে কেউ কখনও কোনও রাজনৈতিক দলের সমর্থনে প্রচার করতে দেখেননি। রাজনীতি থেকে শত হস্ত দূরে থাকতে ভালোবাসে, জিয়াগঞ্জের সবার প্রিয় সমু।

6/9
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে গোবিন্দবাড়ি থেকে আমাইপাড়া মায়ের বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। সেই সময় বাড়ির সকলের জন্য বাজার করছিলেন অরিজিৎ-এর বাবা কক্কর সিং। তাঁকে দেখতে পেয়েই গৌরীশঙ্কর ছুটে গিয়ে দু'হাত জড়িয়ে ধরেন এবং তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।

7/9
বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ বলেন,
বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ বলেন,"জিয়াগঞ্জ শহরকে ভারতে বিখ্যাত করেছে অরিজিৎ সিং। আজ অরিজিৎ-এর বাবা যখন বাজারে ছিলেন সেই সময় তাঁর সঙ্গে আমার দেখা হয়। আমি নিজের সমর্থনে তাঁর কাছে ভোট ভিক্ষা করেছি। অরিজিৎ সিং-এর বাবা আমাকে আশীর্বাদও করেছেন। "
advertisement
8/9
বিজেপি প্রার্থী আরও জানান,
বিজেপি প্রার্থী আরও জানান," অরিজিৎ সিং-এর বাবা ছাড়াও আজ জিয়াগঞ্জ শহরের বহু জ্ঞানীগুণী ব্যক্তি এবং ছাত্র-যুব -শ্রমিকের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁরা সকলে আমাকে আগামী নির্বাচনের জন্য শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেছেন।"
advertisement
9/9
তবে নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী জিয়াগঞ্জ শহরের বিখ্যাত 'সিং পরিবারের আশীর্বাদ' পেয়ে যাওয়াই নির্বাচনী প্রচারে তিনি বেশ কিছুটা এগিয়ে গেলেন বলে রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন।