Sameer Rizvi: আইপিএলে হাফসেঞ্চুরি ও ম্যাচের সেরা হওয়াক হ্যাটট্রিক! ইতিহাস গড়লেন সমীর রিজভি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sameer Rizvi: দিল্লি ক্যাপিটালসের হয়ে তরুণ ব্যাটসম্যান সমীর রিজভি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র ৫১ বলে ৯০ রান করে দলকে ১৬৩ রানের লক্ষ্য সহজেই তাড়া করতে সাহায্য করেন।
শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে তরুণ ব্যাটসম্যান সমীর রিজভি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র ৫১ বলে ৯০ রান করে দলকে ১৬৩ রানের লক্ষ্য সহজেই তাড়া করতে সাহায্য করেন। তার এই ঝলমলে ব্যাটিংয়ের ফলে দিল্লি ১৮.১ ওভারে ৬ উইকেটে বড় জয় পায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ম্যাচে রিজভির অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এই ম্যাচে পাওয়া পুরস্কারটি ছিল সামীর রিজভির টানা তৃতীয় সেরা খেলোয়াড়ের সম্মান। দিল্লির আগের দুই ম্যাচেও তিনি একই পুরস্কার জিতেছিলেন। ফলে তিনি ধারাবাহিকভাবে তিনটি ম্যাচে সেরা হয়ে নতুন নজির গড়েছেন। এছাড়াও আনক্যাপড প্লেয়ার হিসেবেও পরপর ৩ ম্যাচে হাফসেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ক্রিকেটার হয়েছে। এত কম সময়ে এমন ধারাবাহিক পারফরম্যান্স তাকে বিশেষভাবে আলোচনায় নিয়ে এসেছে।
advertisement
মেরঠের ২২ বছর বয়সী এই আনক্যাপড ব্যাটসম্যান আইপিএল ২০২৫-এর নিলামে দিল্লি দলে যোগ দেন। এরপর থেকেই তিনি নিজের প্রতিভা প্রমাণ করে চলেছেন। টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে তিনি আইপিএলের ইতিহাসে অষ্টম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন, যা তার কেরিয়ারের বড় সাফল্য।
advertisement
advertisement
এর আগে জ্যাক কালিস প্রথম এই রেকর্ড গড়েছিলেন। এছাড়া বীরেন্দ্র সেহওয়াগ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, জস বাটলার, রুতুরাজ গায়কোয়াড় এই তালিকায় রয়েছেন। এখন সেই তালিকায় নিজের নাম যুক্ত করে সামীর রিজভি নতুন এক ইতিহাস তৈরি করেছেন। প্রথম ম্যাচে ৭০ ও দ্বিতীয় ম্যাচে ৯০ রান ককে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে খুশি রিজভি। প্রতিযোগিতায় এই ফর্ম ধরে রাখাই এখন লক্ষ্য সমীর রিজভির।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 10:57 PM IST










