advertisement

Dev In Murshidabad: তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে দেব, সুপারস্টারকে দেখতে জনপ্লাবন, রইল ফটো

Last Updated:
Dev In Murshidabad: বহরমপুরে প্রিয় মানুষ দেবকে দেখতে ভিড় 
1/6
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হাইভোল্টেজ হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে বহরমপুর বিধানসভাতে। একদিকে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী, অন্যদিকে বিজেপির বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্র ।ওপর দিকে লড়াই বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি। প্রচারে অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ।

2/6
এদিন কাশিমবাজার লাল সড়কের মোড় থেকে শুরু হয় প্রার্থীর প্রচারে রোড শো, হুটখোলা গাড়িতে প্রার্থী নাড়ুগোপাল মুখার্জিকে নিয়ে প্রচার সারলেন অভিনেতা দেব, দেব কে দেখতে রাস্তার দুধারে অগণিত মানুষজন এই রোড শো কাশিমবাজার থেকে শুরু হয় নিমতলা এলাকায় এসে শেষ হয়।

3/6
বহরমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জির সমর্থনে এবার প্রচারে এলেন টলিউড অভিনেতা ও সাংসদ দেব। শনিবার বহরমপুর শহরে তাঁর রোড শো ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে।

4/6
বহরমপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেব সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নারুগোপাল মুখার্জির পক্ষে ভোটের আবেদন জানান। তাঁর আগমনে এলাকায় ভিড় উপচে পড়ে, রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান।

5/6
দেব বলেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূলকেই ভোট দেওয়া উচিত। অন্যদিকে, নারুগোপাল মুখার্জিও আত্মবিশ্বাসী যে মানুষের সমর্থন তাঁর দিকেই রয়েছে।

6/6
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে বহরমপুরের রাজনৈতিক লড়াই, আর তার মধ্যেই তারকাখচিত প্রচার নতুন মাত্রা যোগ করছে।