advertisement

টেস্ট দল থেকে বাদ পরার পরিস্থিতি! ব্যাটেই সমালোচকদের জবাব ও নির্বাচকদের বার্তা দিলেন ধ্রুব জুরেল

Last Updated:

GT vs RR: ফের একবার নির্বাচকদের নজরে নিজেকে প্রমাণ করার জন্য আইপিএলকে বেছে নিয়েছেন এই তরুণ তুর্কি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে খেললেন ৪২ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস।

ধ্রুব জুরেল
ধ্রুব জুরেল
ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েও নিজেকে এখনও সেভাবে প্রমাণ করতে পারেননি ধ্রুব জুরেল। শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ইনিংস খেলার সুযোগ পেয়েও হয়েছেন ব্যর্থ। ফলে ফের একবার নির্বাচকদের নজরে নিজেকে প্রমাণ করার জন্য আইপিএলকে বেছে নিয়েছেন এই তরুণ তুর্কি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে খেললেন ৪২ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস। ধ্রুব জুরেল ৭৫, যশস্বী জয়সওয়ালের ৫৫ ও বৈভব সূর্যবংশীর ৩১ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই গুজরাতকে ২০ ওভারে ২১১ রানের টার্গেট দিয়েছে রয়্যালসরা।
এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুরন্ত শুরু করেন দুই তারকা যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে-তেই মারকাটারি ব্যাটিং করে ৭০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। বৈভব ৩১ রানে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী ও হাফসেঞ্চুরি করেন। প্রথম ডাউন ব্যাট করতে নেমে শুরুটা একটু ধীর গতির করলেও সেট হতেই একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন ধ্রুব জুরেল। যশস্বীর সঙ্গে জুটি বেঁধে ৫৬ রান যোগ করেন। এরপর যশস্বী ফেরে ৫৫ রানে।
advertisement
advertisement
এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস। কিন্তু অপরদিকে, দুরন্ত ব্যাটিং করেন ধ্রুব জুরেল। ক্রিকেটীয় শটেও যে টি-২০ ক্রিকেটে রান করা যায় তা বুঝিয়ে দেন ভারতীয় তারকা। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। তারপর রানের গতি আরও বাড়ান। ধ্রুব জুরেলের ব্যাটে ভর করেই ২০০ পার করে রাজস্থান রয়্যালসের স্কোর। শেষ পর্যন্ত শেষ ওভারে ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ৫টি ছক্কা ও ৫টি চার মারেন তিনি। ৬ উইকেট হারিয়ে ২১০ করে রাজস্থান রয়্যালস।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্ট দল থেকে বাদ পরার পরিস্থিতি! ব্যাটেই সমালোচকদের জবাব ও নির্বাচকদের বার্তা দিলেন ধ্রুব জুরেল
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement