advertisement

আগুনে গতিতে বল! স্পিডের নিরিখে আইপিএলে নতুন রেকর্ড! কে এই অশোক শর্মা?

Last Updated:

Who Is Ashok Sharma: গুজরাত টাইটান্সের তরুণ পেসার অশোক শর্মা শনিবার আহমেদাবাদে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কাড়েন। মাত্র ২৩ বছর বয়সেই তিনি অসাধারণ গতির বোলিং করে নতুন রেকর্ড গড়েছেন।

অশোক শর্মা
অশোক শর্মা
গুজরাত টাইটান্সের তরুণ পেসার অশোক শর্মা শনিবার আহমেদাবাদে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কাড়েন। মাত্র ২৩ বছর বয়সেই তিনি অসাধারণ গতির বোলিং করে নতুন রেকর্ড গড়েছেন। ম্যাচে তার একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৫৪ কিলোমিটার, যা এই মরশুমের দ্রুততম ডেলিভারি হিসেবে এখনও পর্যন্ত রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল আনরিখ নকিয়ার দখলে।
অশোক শর্মা রাজস্থানের একজন প্রতিভাবান পেসার, যিনি দুই দিকেই বল সুইং করাতে পারেন। তার বোলিংয়ে গতি যেমন আছে, তেমনই রয়েছে নিখুঁত লাইন ও লেন্থ। অতীতে তিনি রাজস্থান রয়্যালস দলের নেট বোলার হিসেবে কাজ করেছেন এবং সেখানেই নিজের প্রতিভা প্রমাণ করেছেন। পরে কলকাতা নাইট রাইডার্স দলের ট্রায়ালেও ভালো পারফরম্যান্স দেখিয়ে সুযোগ পান।
advertisement
এরপর বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি এখন গুজরাত টাইটান্সের হয়ে খেলছেন। তার পরিসংখ্যানও বেশ নজরকাড়া। এখন পর্যন্ত তিনি টি-২০ ফরম্যাটে ১১টি খেলায় ৩৩টি উইকেট নিয়েছেন। এছাড়া দীর্ঘ ও একদিনের ম্যাচেও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, যা তার প্রতিভার প্রমাণ দেয়। এদিনের ম্যাচেও তিনি লাগাতার ১৫০ বা তার বেশি গতিতে বল করেছেন। তারমধ্যে একটি ডেলিভারি করেন ১৫.২ কিমি প্রতি ঘণ্টা বেগে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
advertisement
advertisement
এই কৃতিত্বের ফলে অশোক শর্মা এখন আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। তার আগে রয়েছেন উমরান মালিক, যিনি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করেছেন এবং মায়াঙ্ক যাদব, যার গতি ছিল ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার। এই তালিকায় নাম তুলতে পরে খুশি তরুণ পেসার। আগীমিতেও আগুন ধরানো পারফরম্যান্স করতে চান।
advertisement
আইপিএলের দ্রুততম বলের তালিকায় সবার উপরে আছেন শেন টেইট, যার গতি ছিল ঘণ্টায় ১৫৭.৭ কিলোমিটার। এছাড়া লকি ফার্গুসন, আনরিখ নকিয়া, ডেল স্টেইন ও কাগিসো রাবাডার মতো বিশ্বমানের পেসাররাও এই তালিকায় রয়েছেন। অশোক শর্মাও দেশি-বিদেশি সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে দ্রুততম ডেলিভারি করা বোলারদের তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছেন। এই সাফল্য প্রমাণ করে যে তিনি ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আগুনে গতিতে বল! স্পিডের নিরিখে আইপিএলে নতুন রেকর্ড! কে এই অশোক শর্মা?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement