advertisement

নিজের রাইফেল থেকে গুলি! রানিনগরে আত্মঘাতী বিএসএফ জওয়ান

Last Updated:

ওই জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডল (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটালিয়নের অধীনে রানিনগরে বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিএসএফ (প্রতীকী ছবি)
বিএসএফ (প্রতীকী ছবি)
নদিয়া: সমীর রুদ্র: নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা বিএসএফ জওয়ানের। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে এক বিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুরুটিয়া থানার রানীনগর বিএসএফ ক্যাম্পে।
ওই জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডল (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটালিয়নের অধীনে রানিনগরে বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই জওয়ান ক্যাম্পে সেন্ট্রির দায়িত্বে দিলেন। সেই সময় হঠাৎই নিজের কাছে থাকা সার্ভিস রাইফেল থেকে নিজের গলায় গুলি চালিয়ে দেন তিনি। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
নিজের রাইফেল থেকে গুলি! রানিনগরে আত্মঘাতী বিএসএফ জওয়ান
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement