advertisement

Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১

Last Updated:

নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Rapid Read
তল্লাশির সময় নগদ টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।এরপর নির্বাচন সংক্রান্ত নিয়ম মেনে পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়।
তল্লাশির সময় নগদ টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।এরপর নির্বাচন সংক্রান্ত নিয়ম মেনে পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়।
কলকাতা: দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বিধানসভা এলাকায় বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার করল SST দল অর্থাৎ Static Surveillance Team। নেতাজি নগর থানার অন্তর্গত NSC Bose Road-এর Plywood House More এলাকায় তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি। জানা গিয়েছে, WB01BD 3693 নম্বরের গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা ব্যক্তির নাম আশুতোষ আগরওয়াল, যার বয়স ৩৬। তিনি আলিপুরের Judges Court Road এলাকার Divine Bliss-এর বাসিন্দা বলে প্রাথমিক জেরায় জানা যাচ্ছে। তল্লাশির সময় নগদ টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।এরপর নির্বাচন সংক্রান্ত নিয়ম মেনে পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়।
নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন এই বিপুল পরিমাণ নগদ টাকা ছিল ওই ব্যক্তির কাছে, কোথা থেকে এল এই টাকা, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ জেরা করা হচ্ছে আশুতোষ আগরওয়ালকে৷ ওই ব্যক্তিকে রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
advertisement
advertisement
এর আগে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরোনোর রাস্তায় তল্লাশি চলছিল। একটি ট্যাক্সিকে আটকে নাকা চেকিং শুরু করে পুলিশ। দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করতেই ৬৬২ গ্রাম সোনার চেন পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬৬২ গ্রাম সোনার গয়নার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানতে পেরেছে তাঁরা এয়ার এশিয়ার বিমানে ব্যাংকক থেকে কলকাতায় এসেছিলেন। এর পরে গ্রেফতার করা হয় দুজনকেই।
advertisement
সুদীপ্ত সেন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement