Rahul Arunoday Banerjee: স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
- Reported by:Madan Maity
- Published by:Pooja Basu
Last Updated:
East Medinipur News: শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় পৌঁছান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ একাধিক তারকা। অভিযোগ দায়ের করা হয় ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।
তালসারি: স্বামীর মৃত্যুর বিচার চেয়ে ঘটনাস্থল তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন প্রিয়াঙ্কা সরকার। এফআইআর দায়ের করতে সঙ্গে অভিভাবকের ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক তারকা। শনিবার আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানোর পর তালসারি থানায় আসেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর পত্নী প্রিয়াঙ্কা সরকার। শনিবার রাত ১১টা নাগাদ ওড়িশার তালসারি থানায় পৌঁছান প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস সহ অন্যান্যরা। আইনজীবীকে সঙ্গে নিয়ে স্বামীর মৃত্যুর বিচার চেয়ে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।
সূত্রের খবর, অভিযোগ দায়ের করে ভোর তিনটে নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিন থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা বেরিয়েছিলাম বিকেল বেলা। পৌঁছেছি গভীর রাতে। আজকে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা অফিসিয়ালি এফআইআর দায়ের করলেন তালসারি থানায়।”
advertisement
advertisement
শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় পৌঁছান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ একাধিক তারকা। অভিযোগ দায়ের করা হয় ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এ দিন থানায় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। সেখান থেকে সরাসরি ঘটনাস্থল তালসারি থানার উদ্দেশ্যে রওনা দেন তারা। গভীর রাত পর্যন্ত থানার মধ্যেই ছিলেন তারি। সূত্রের খবর, তিনটে নাগাদ তালসারি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
advertisement
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়-এর প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।
আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এই ঘটনায় তোলপাড় টলিউড। এরই মধ্যে শনিবার গভীর রাতে তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন প্রিয়াঙ্কা সরকার।
advertisement
মদন মাইতি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Apr 05, 2026 12:59 PM IST









