Iran-America: রাতের অন্ধকারে ইরানে রুদ্ধশ্বাস অভিযান,কীভাবে তেহরানের নাকের ডগা দিয়ে এফ-১৫ যুদ্ধবিমানের জখম পাইলটকে উদ্ধার করল আমেরিকা?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইরানে ঢুকে সেখান থেকে জখম পাইলটকে উদ্ধার করে এনেছে আমেরিকার সেনাবাহিনী। আল জাজ়িরার একটি রিপোর্টে দাবি, বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত কয়েকশো সেনাকে এই উদ্ধারকাজে নিয়োগ করা হয়েছিল। তারা ইরানে প্রবেশ করেন গভীর রাতে। জখম পাইলটের অবস্থান চিহ্নিত করেন এবং তাঁকে উদ্ধার করেন।
ওয়াশিংটন: ইরানের মাটিতে ভেঙে পড়েছিল একটি মার্কিন এফ-১৫ ই যুদ্ধবিমান! বিমানের এক পাইলটকে উদ্ধার করা গেলেও, নিখোঁজ ছিলেন অন্য এক পাইলট! অবশেষে ইরানে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সেই নিখোঁজ পাইলটকে উদ্ধার করল মার্কিন সেনা বাহিনী। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমানটি। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই নিখোঁজ পাইলটকে উদ্ধার করল আমেরিকা। সমাজমাধ্যমে সগর্বে সে কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তাঁর ভাষায়, ” আমরা ওকে পেয়েছি। ওকে উদ্ধার করতে মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে ঠাঁসা প্রায় ১২টা বিমান পাঠিয়েছিল।”
শুক্রবার ইরানের মাটিতে ভেঙে পড়েছিল দুই আসনের মার্কিন এফ-১৫ ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। বিমানটিতে একজন পাইলট এবং একজন ওয়েপনস সিস্টেম অফিসার ছিলেন। পাইলটকে উদ্ধার করা গেলেও ওয়েপনস সিস্টেম অফিসার নিখোঁজ ছিলেন বলে জানা যায়।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ ট্রাম্প জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর ওই বিমানকর্মীকে কীভাবে উদ্ধার করা হয়। তিনি লেখেন: “আমার নির্দেশে, মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠায় তাকে উদ্ধারের জন্য। তাঁকে সুরক্ষিত অবস্থায় ইরানের মাটি থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আহত, তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।”
advertisement
advertisement
মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনার বিশেষ বাহিনী ইরানের মাটিতে ঢুকে পাইলটের খোঁজে তল্লাশি শুরু করে। তাদের লক্ষ্য করে একের পর এক বোমাবর্ষণ করা হয়। কিন্তু সেই হামলার মধ্যেও পাইলটকে খুঁজে বার করে তারা।
Al Jazeera-র প্রতিবেদন অনুযায়ী, বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত কয়েকশো সেনা এই উদ্ধারকাজে ছিলেন। নিয়োগ সেনারা ইরানের গভীরে প্রবেশ করে ওই বিমানকর্মীকে উদ্ধার করে বার করে আনে। তিনি এখন নিরাপদে রয়েছেন।
advertisement
Al Jazeera আরও জানায়, গভীর রাতে শুরু হয় অভিযান। জখম পাইলটের অবস্থান চিহ্নিত করেন এবং তাঁকে উদ্ধার করেন। রাতের ঘুটঘুটে অন্ধকারেই গোটা অভিযান সম্পন্ন করা হয়েছিল। তবে, এই ‘নাটকীয় অভিযান’টি পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী হয়নি। মাঝপথে আচমকাই ছন্দপতন। শুরু হয় বন্দুকযুদ্ধ। তার মধ্যেই ভোর হওয়ার আগেই জখম পাইলটকে নিয়ে ইরান ছাড়ে মার্কিন বাহিনী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 12:54 PM IST









