advertisement

Good News For KKR: ২৫.২০ কোটির প্লেয়ারকে নিয়ে চিন্তার পাহাড় কি নামল? নেটে কী দেখা গেল গ্রিনকে নিয়ে

Last Updated:
Cameron Green In KKR: ২৫.২০  কোটি টাকায় কিনে নেওয়া ক্যামেরন গ্রিন এখনও পর্যন্ত কোনও আশা দেখাতে পারেননি৷ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর তো তাঁকে কার্যত দলের বোঝা হিসেবে বলে দিয়েছেন৷
1/6
কলকাতা: মরশুমের শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে কেকেআরের৷  তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল এবারে  মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরপর দুটি ম্যাচের দুটিতেই হার হয়েছে৷  ফলে এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি শাহরুখ খানের ছেলেরা৷

2/6
২৫.২০  কোটি টাকায় কিনে নেওয়া ক্যামেরন গ্রিন এখনও পর্যন্ত কোনও আশা দেখাতে পারেননি৷ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর তো তাঁকে কার্যত দলের বোঝা হিসেবে বলে দিয়েছেন৷ কিন্তু একদিকে বিশাল টাকার প্রত্যাশার চাপ ও অন্যদিকে সমালোচনার ঝড়ের মুখেই কি কিছুটা নরম হলেন গ্রিন?  কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্যানরা খুশি হয়ে যেতে পারেন এমনই খবর সামনে এসেছে৷

3/6
কারণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ইডেন গার্ডেন্সের নেটে বোলিং শুরু করেছেন। শনিবারের অনুশীলন সেশনে গ্রিন প্রায় তিন ওভার বোলিং করেন, যা তাঁর বোলিং রিহ্যাব প্রক্রিয়ার  অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। সোমবার পঞ্জাব কিংসের বিপক্ষে আসন্ন ম্যাচে তিনি বোলিং করার জন্য ফিট থাকবেন কিনা, তা নিশ্চিত করার সময় এখনও আসেনি, তবে তাঁর বোলিংয়ে ফেরাটা তাঁকে দলের চার বিদেশির একটি জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে৷ যা নাইটদের টিমের কম্পোজিশনে অলআউট যেতেও সাহায্য করবে৷

4/6
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল যে, বোলিংয়ে নিজের ছন্দ ফিরে পেতে গ্রিনের প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ফলে, আইপিএল ২০২৬-এর শুরুর দিকের ম্যাচগুলিতে কেকেআর তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই ব্যবহার করছিল। এদিকে ব্যাট হাতেও আইপিএলের প্রথম দুটি ম্যাচে ছাপ ফেলতে সম্পূর্ণ ব্যর্থ তিনি৷ এখনও পর্যন্ত তার পারফরম্যান্স ছিল সাদামাটা। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তিনি ১০ বলে ১৮ রান করেন, আর পরের ম্যাচে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুই বল খেলে মাত্র দুই রান করে রান-আউটের শিকার হন।

5/6
উদ্বোধনী ম্যাচের জন্য দল মুম্বই রওনা হওয়ার আগে ইডেনে অনুশীলনের সময় গ্রিন মাত্র দুটি ডেলিভারি করেছিলেন, যার ফলে ইডেনের নেটে তিন ওভার বল করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে৷ আশা করা হচ্ছে, বোলিংয়ে তার এই ধীরে ধীরে প্রত্যাবর্তন কেকেআরের তুলনামূলকভাবে অনভিজ্ঞ পেস আক্রমণকে বাড়তি শক্তি যোগাবে, যা টুর্নামেন্টের শুরুর দিকে চাপের মধ্যে ছিল।

6/6
এদিকে, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাও নাকি কেকেআরের সঙ্গে যোগ দিতে পারেন৷ এখনও পর্যন্ত কেকেআর দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে মাথিশা পুরোপুরি ফিট। এমনকী আগামী ৯ তারিখ কেকেআর বনাম লখনউ সুপারজায়ান্টস ম্য়াচের জন্য ম্যাচফিটও তিনি। সেই ম্য়াচেই হয়ত দেখা যাবে তাঁকে। যদি একান্তই না দেখা যায় সেই ম্য়াচে পাথিরানাকে। তাহলে ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে নিশ্চিতভাবেই দেখা যাবে শ্রীলঙ্কার তারকা পেসারকে।