Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
চিতাবাঘ খাঁচাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে সাধারণ মানুষদের ভিড় জমে এলাকায়! তবে গ্রামবাসীদের অভিযোগ এলাকায় আরও চিতাবাঘ রয়েছে। ফলে তারা রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন৷
ফাঁসিদেওয়া: একের পর এক গবাদিপশু মৃত্যুতে আতঙ্ক ছড়াচ্ছিল এলাকায়! এরপরই রবিবার সকালে, আনারস বাগানে চিতাবাঘের শাবক উদ্ধার হতেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের ফৌজিজোত গ্রামে! অভিযোগ, এলাকায় চাবাগান ও আনারস বাগানে হামেশাই চিতাবাঘের আনাগোনা দেখা যায়। চিতাবাঘকে খাঁচাবন্দি করতে আবেদন করা হয়৷ গত ২ দিন আগে ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা হয় এবং এদিন, রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ! পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘ খাঁচাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে সাধারণ মানুষদের ভিড় জমে এলাকায়! তবে গ্রামবাসীদের অভিযোগ এলাকায় আরও চিতাবাঘ রয়েছে। ফলে তারা রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন৷

চিতাবাঘ খাঁচাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে সাধারণ মানুষদের ভিড় জমে এলাকায়!
advertisement
এর আগে মার্চ মাস নাগাদ ডুয়ার্সের বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই চা বাগানের ভিতরে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। ফলে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের উদ্যোগে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হয় এবং চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়।
advertisement
হঠাৎ যদি চোখের সামনে চিতাবাঘ আসে কী করবেন? আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন, সরাসরি চোখের দিকে তাকাবেন না এবং চিতাবাঘের সঙ্গে কোনও শারীরিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে পিছু হঠুন। কখনওই দৌড় দেবেন না, এতে শিকারি প্রাণী হিসেবে তারা তাড়া করতে পারে। চিতা বাঘকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার জন্য জোরালো শব্দ বা চিৎকার করুন এবং নিজেকে বড় দেখানোর জন্য হাত উপরে তুলুন৷
advertisement
বিশ্বজিৎ মিশ্র
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 12:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা











