advertisement

Kolkata News: নেতাজি নগর থানা এলাকায় নাকা চেকিং-এর সময় উদ্ধার নগদ ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা, গ্রেফতার ১

Last Updated:

যেই ব্যক্তির থেকে এই বিপুল পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার হয়েছিল তার নাম আশুতোষ আগরওয়াল৷ ওই ব্যক্তিকে রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এক ব‍্যক্তির কাছে নগদ ৩৭ লক্ষ ৯৭ হাজার উদ্ধার হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ যেই ব্যক্তির থেকে এই বিপুল পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার হয়েছিল তার নাম আশুতোষ আগরওয়াল৷ ওই ব্যক্তিকে রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷
এক ব‍্যক্তির কাছে নগদ ৩৭ লক্ষ ৯৭ হাজার উদ্ধার হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ যেই ব্যক্তির থেকে এই বিপুল পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার হয়েছিল তার নাম আশুতোষ আগরওয়াল৷ ওই ব্যক্তিকে রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷
কলকাতা: নেতাজি নগর থানা এলাকার সূর্য নগর মোড়ে স্পেশ্যাল নাকা তল্লাশি চলছিল৷ সেই সময় এক ব‍্যক্তির কাছে নগদ ৩৭ লক্ষ ৯৭ হাজার উদ্ধার হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ যেই ব্যক্তির থেকে এই বিপুল পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার হয়েছিল তার নাম আশুতোষ আগরওয়াল৷ ওই ব্যক্তিকে রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোথা থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা এল এবং কী উদ্দেশ্যে এই টাকা, এভাবে নিয়ে আসা হচ্ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে৷ আয়কর বিভাগের কর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন৷ আশুতোষ আগরওয়ালের নামে এর আগে কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরোনোর রাস্তায় তল্লাশি চলছিল। একটি ট্যাক্সিকে আটকে নাকা চেকিং শুরু করে পুলিশ। দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করতেই ৬৬২ গ্রাম সোনার চেন পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬৬২ গ্রাম সোনার গয়নার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানতে পেরেছে তাঁরা এয়ার এশিয়ার বিমানে ব্যাংকক থেকে কলকাতায় এসেছিলেন। এর পরে গ্রেফতার করা হয় দুজনকেই।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সোনা পাচারের উদ্দেশ্যেই দেশে আনা হয়েছিল। এই গয়না কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা চলছে। ধৃতদের জেরা করে পাচার চক্রের মূল পাণ্ডার খোঁজ পেতে চাইছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করতে চায়নি প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: নেতাজি নগর থানা এলাকায় নাকা চেকিং-এর সময় উদ্ধার নগদ ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা, গ্রেফতার ১
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement