advertisement

মাত্র ১৫ বছর বয়সে আইপিলএলে এবার যে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী! তা নেই বিশ্বের কোনও ব্যাটারের

Last Updated:

Vaibhav Suryavanshi: শনিবার (৪ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর ম্যাচে ১৮ বলে ১৭২.২২ স্ট্রাইক রেটে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী
তিনি মাঠে নামলেই রেকর্ড। রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী শনিবার (৪ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর ম্যাচে ১৮ বলে ১৭২.২২ স্ট্রাইক রেটে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি এই ইনিংসের মাধ্যমে একটি বিশেষ রেকর্ড গড়ে ফেলেন।
আইপিএলে ১৯ বছর বা তার কম বয়সে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় সূর্যবংশী যৌথভাবে প্রথম স্থানে উঠে এসেছেন। তিনি ৯ ইনিংসে ১৫৭ বলে মোট ৩০টি ছক্কা মেরেছেন। এই তালিকায় তিনি ঋষভ পন্থ এবং ইশান কিশানের সঙ্গে একই আসনে বসেন। পন্থ ৩৭৩ বলে এবং ইশান কিশান ৪৩১ বলে ৩০টি ছক্কা মেরেছিলেন। বৈভব তাদের থেকে অনেক কম বলে এই কাজ করেছেন। আর রেকর্ড ভাঙা শুধু সময়ে অপেক্ষা।
advertisement
এই ম্যাচে বৈভব সূর্যবংশী যশস্বী জয়সওয়ালের সঙ্গে মিলে রাজস্থানকে দুর্দান্ত শুরু এনে দেন। দু’জনে মিলে প্রথম উইকেটে ৬.২ ওভারে ৭০ রান যোগ করেন। এর আগেও তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। এদিন খুব বড় ইনিংস না খেলতে পারলেও রেকর্ড বুকে নিজের নাম লিখিয়ে নিয়েছেন ১৫ বছরের তারকা।
advertisement
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সকে ৬ রানে হারিয়েছে। এই জয়ের ফলে তারা পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে গেছে। রাজস্থান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান তোলে, যেখানে ধ্রুব জুরেল ৪২ বলে ৭৫ রান এবং জয়সওয়াল ৩৬ বলে ৫৫ রান করেন। জবাবে গুজরাট ৮ উইকেটে ২০৪ রানেই থেমে যায়, যেখানে সাই সুদর্শন ৪৪ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ১৫ বছর বয়সে আইপিলএলে এবার যে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী! তা নেই বিশ্বের কোনও ব্যাটারের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement