advertisement

ISF Candidates: ভোটের আগেই চরম বিড়ম্বনায় নওশাদ সিদ্দিকী! এক ISF প্রার্থী যা করলেন, অবিশ্বাস্য! কী ঘটল উলুবেড়িয়ায়?

Last Updated:

ISF Candidates: আইএসএফ-এর তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন উলুবেড়িয়ার প্রার্থী শেখ আনসার আলি।

বিড়ম্বনায় নওশাদ
বিড়ম্বনায় নওশাদ
উলুবেড়িয়া: ভোটের আগেই মুখ পুড়ল আইএসএফ-এর। বলা ভাল, চরম বিড়ম্বনায় পড়লেন আইএসএফ-এর শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী। বিধানসভা ভোটে নাম ঘোষণার পর উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আইএসএফ প্রার্থী প্রচার শুরু করছিলেন জোর কদমে। কিন্তু হঠাৎই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শেখ আনসার আলি। নতুন পরিস্থিতিতে বাধ্য হয়ে বিকল্প প্রার্থীর খোঁজ শুরু করেছে নওশাদের দল। দলীয় সূত্রে খবর, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন।
আইএসএফ-এর দাবি, ব্যক্তিগত কারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ আনসার আলি। এর আগে গত ৩ এপ্রিল চেঙ্গাইলে একটি প্রচার সভার আয়োজন করেছিল আইএসএফ। সেখানে প্রধান বক্তা ছিলেন নওশাদ সিদ্দিকী। তবে প্রার্থী শেখ আনসার আলি সেই সভায় ছিলেন না। আর তারপর থেকেই তাঁকে নিয়ে তুমুল জল্পনা শুরু হয়।
advertisement
advertisement
আইএসএফের হাওড়া জেলার সম্পাদক ও উলুবেড়িয়া পূর্ব ও দক্ষিণ কেন্দ্রের পর্যবেক্ষক আফতাব মোল্লা বলেন, ‘আমাদের প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছে। আমরা প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছি। নতুন প্রার্থীর নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে।’
এদিকে সম্প্রতি আরও এক প্রার্থীর জন্য মুখ পুড়েছে আইএসএফ-এর। কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি। তবে শাহজাহানের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আইএসএফ নেতার দাবি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে ছিলেন। শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে নওশাদও দাবি করেছেন, ‘অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এতে লাভ হবে না। নির্বাচনে আইএসএফ-এর জয়ের সম্ভাবনা দেখে ভয় পেয়েছে দুই প্রধান দল। তাই পরিকল্পিতভাবে চক্রান্ত করে এই ঘটনায় আইএসএফ-এর নাম জড়িয়ে দেওয়া হয়েছে।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
ISF Candidates: ভোটের আগেই চরম বিড়ম্বনায় নওশাদ সিদ্দিকী! এক ISF প্রার্থী যা করলেন, অবিশ্বাস্য! কী ঘটল উলুবেড়িয়ায়?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement