advertisement

Agnidev Chatterjee Hospitalized: চোখের দৃষ্টি ঝাপসা হচ্ছিল, টলে যাচ্ছিল পা! গুরুতর অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক অগ্নিদেব,ভর্তি হাসপাতালে

Last Updated:

শুক্রবারও তাঁর শরীর কিছুটা দুর্বল ছিল এবং শরীরে অস্বস্তি হচ্ছিল৷ তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হয়৷ বাঁ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, পা টলে যায়৷ এমনকী একসময় তিনি হাঁটতেও পারছিলেন না, টলে পড়েছিলেন৷ তখন তাঁরা প্রথমে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর পরামর্শতেই হাসপাতালে নিয়ে আসেন অগ্নিদেবকে৷

জানা গিয়েছে স্ট্রোক হয় অগ্নিদেবের, যা প্রথমে বোঝাই যায়নি৷ পরে কয়েকটি উপসর্গ দেখে ঘাবড় যান স্ত্রী সুদীপা এবং তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে স্বামীকে ভর্তি করেন তিনি৷
জানা গিয়েছে স্ট্রোক হয় অগ্নিদেবের, যা প্রথমে বোঝাই যায়নি৷ পরে কয়েকটি উপসর্গ দেখে ঘাবড় যান স্ত্রী সুদীপা এবং তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে স্বামীকে ভর্তি করেন তিনি৷
কলকাতা: খারাপ সময় পিছু ছাড়ছে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির৷ এবার গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ ভর্তি রয়েছেন বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে৷ আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি৷ চলছে চিকিৎসা৷ রবিবার দুপুরের আগে বলা সম্ভব নয় যে তাঁর শারীরিক অবস্থা কেমন৷ কিন্তু কী হয়েছিল পরিচালকের? জানা গিয়েছে স্ট্রোক হয় অগ্নিদেবের, যা প্রথমে বোঝাই যায়নি৷ পরে কয়েকটি উপসর্গ দেখে ঘাবড় যান স্ত্রী সুদীপা এবং তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে স্বামীকে ভর্তি করেন তিনি৷
সুদীপা জানিয়েছেন যে অগ্নিদেবের মাইগ্রেনের সমস্যা ছিল৷ ফলে মাঝেমাঝেই তাঁর মাথা ব্যথা করত৷ তেমনই শুক্রবারও তাঁর শরীর কিছুটা দুর্বল ছিল এবং শরীরে অস্বস্তি হচ্ছিল৷ তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হয়৷ বাঁ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, পা টলে যায়৷ এমনকী একসময় তিনি হাঁটতেও পারছিলেন না, টলে পড়েছিলেন৷ তখন তাঁরা প্রথমে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর পরামর্শতেই হাসপাতালে নিয়ে আসেন অগ্নিদেবকে৷ সেখানেই প্রাথমিক এমআরআই-তে জানা গিয়েছে যে পরিচালকের স্ট্রোক হয়েছে৷ সম্ভবত শুক্রবারই তাঁর অ্যাটাক হয়েছিল। তবে সেটা খুব বড় কিছু ছিল কি না বোঝা যাচ্ছে না। কিন্তু তারপর থেকে একটার পর একটা অ্যাটাক আসছে। জানিয়েছেন তাঁর স্ত্রী৷
advertisement
advertisement
স্বামীর এই অবস্থার ফলে খুবই ভয় পেয়েছেন সুদীপা৷ তাঁর ছোট ছেলেকে নিয়ে বাড়িতে রয়েছেন তিনি৷ আপাতত হাসপাতালে রয়েছে অগ্নিদেবের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং সুদীপ চট্টোপাধ্যায়ের দাদা ও বৌদি৷
advertisement
একদিকে শ্যুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, অভিনেত্রী সুদীপ্তা-বিদিপ্তার মা দীপালি চক্রবর্তীর মৃত্যু, এবং পরিচালক উৎসব চট্টোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যেই পরিচালক অগ্নিদেবে হঠাৎ স্ট্রোক এবং হাসাপাতালে ভর্তির ঘটনা যেন বলে দিচ্ছে টলিউডে সময়টা বড় খারাপ যাচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Agnidev Chatterjee Hospitalized: চোখের দৃষ্টি ঝাপসা হচ্ছিল, টলে যাচ্ছিল পা! গুরুতর অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক অগ্নিদেব,ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement