advertisement

Indian Railways: বিশেষ ট্রেন পরিষেবার সম্প্রসারণ ও পরিচালনের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সংযোগ ব্যবস্থা মজবুত

Last Updated:

Indian Railways: মজবুত করতে সহায়তা করবে; এর ফলে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহারের যাত্রীরা উপকৃত হবেন এবং উত্তর-পূর্বাঞ্চলের ভ্রমণকারীদের যাতায়াত সুবিধাও উন্নত হবে। এছাড়াও, ১২ (বারো)টি ট্রিপের জন্য স্পেশাল ট্রেন নং ০৮০৪৭/০৮০৪৮ (সাঁতরাগাছি - নাহরলগুন - সাঁতরাগাছি) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

News18
News18
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার জন্য, সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং ০৬৫৭১/০৬৫৭২ (যশবন্তপুর জং. – কাটিহার – যশবন্তপুর জং.)-এর পরিষেবা উভয় দিকেই আরও ১৫ (পনেরো)টি অতিরিক্ত ট্রিপের জন্য সম্প্রসারণ করা হয়েছে। এই ট্রেনটির সম্প্রসারণ যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে এবং দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ ব্যবস্থা মজবুত করতে সহায়তা করবে; এর ফলে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহারের যাত্রীরা উপকৃত হবেন এবং উত্তর-পূর্বাঞ্চলের ভ্রমণকারীদের যাতায়াত সুবিধাও উন্নত হবে। এছাড়াও, ১২ (বারো)টি ট্রিপের জন্য স্পেশাল ট্রেন নং ০৮০৪৭/০৮০৪৮ (সাঁতরাগাছি – নাহরলগুন – সাঁতরাগাছি) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনটির চলাচল যাত্রীদের গ্রীষ্মকালীন ছুটি, পরীক্ষা, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে গন্তব্য স্থানে পৌঁছাতে সহায়তা করবে। এছাড়াও, এই রুটগুলোর অন্যান্য ট্রেনের অপেক্ষরত তালিকায় থাকা যাত্রীরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
ট্রেন নং. ০৬৫৭১ (যশবন্তপুর জং. – কাটিহার) সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির চলাচল ৭ এপ্রিল ২০২৬ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং ০৬৫৭২ (কাটিহার – যশবন্তপুর জং.) সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির চলাচল ১০ এপ্রিল ২০২৬ থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনটির বিদ্যমান সময়সূচি, সময়, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।
advertisement
স্পেশাল ট্রেন নং ০৮০৪৭ (সাঁতরাগাছি – নাহরলগুন) ১০ এপ্রিল ২০২৬ থেকে ২৬ জুন ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার ১৮:০০ ঘন্টায় সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করে পরের দিন ২০:৫০ ঘন্টায় নাহরলগুন পৌঁছাবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং ০৮০৪৮ (নাহরলগুন – সাঁতরাগাছি) ১১ এপ্রিল ২০২৬ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার ২৩:৫৫ ঘন্টায় নাহরলগুন থেকে যাত্রা শুরু করে সোমবার ০৪:১৫ ঘন্টায় সাঁতরাগাছি পৌঁছাবে। যাত্রাপথে, অন্যান্য স্টপেজগুলির মধ্যে এটি বর্ধমান, মালদা টাউন, শিলিগুড়ি জং, কোকরাঝার, রঙিয়া এবং রঙাপারা নর্থ সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে । যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটি এসি ২-টায়ার, এসি ৩-টায়ার এবং স্লিপার ক্লাস কোচসহ চলাচল করবে।
advertisement
advertisement
এই স্পেশাল ট্রেন পরিষেবাগুলোর পরিচালন ও সম্প্রসারণ যাত্রীদের জন্য অতিরিক্ত ভ্রমণ বিকল্প প্রদানের মাধ্যমে এবং ব্যস্ত রুটগুলোতে যানজট কমিয়ে উল্লেখযোগ্যভাবে সুফল বয়ে আনবে। এই ট্রেনগুলোর স্টপেজ ও সময়সূচির বিস্তারিত বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইট এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: বিশেষ ট্রেন পরিষেবার সম্প্রসারণ ও পরিচালনের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সংযোগ ব্যবস্থা মজবুত
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement