advertisement

এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়েছে মানেই 'বৈধ' ভোটার নন...? ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট, আজ শীর্ষ আদালতে ফের মামলার শুনানি!

Last Updated:

Supreme Court SIR Case: আজ সর্বোচ্চ আদালতে বাংলার এসআইআর মামলার শুনানি। শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং বাকি অংশের কাজও প্রায় শেষ পর্যায়ে। রবিবার প্রকাশিত হয়েছে একাদশতম অতিরিক্ত তালিকা। এই আবহে আজ বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় কী হয় সেদিকে তাকিয়ে বাংলার ভোটার থেকে নেতা-নেত্রীরা।

সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা
সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা
নয়াদিল্লি: বাংলার এসআইআর মামলার শুনানি আজ ফের শীর্ষ আদালতে। আজ বিকেল চারটেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে বাংলার এসআইআর মামলার শুনানি হওয়ার কথা। গত ১লা এপ্রিলের শুনানির দিন সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, একজন ভোটার অ‍্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ পড়েছেন মানেই তিনি বৈধ ভোটার নন, তেমনটা নাও হতে পারে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের দক্ষতা এবং ক্ষমতার উপরই তাঁরা চূড়ান্ত আস্থা দেখিয়েছিলেন।
পুরোদস্তুর কাজ না শুরু করলেও ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থীকে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করেছে ট্রাইবুনাল। ঘটনা হল, আজ রাতের মধ‍্যেই প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ হওয়ার কথা আরপি অ‍্যাক্ট অনুযায়ী।
advertisement
advertisement
এদিকে ট্রাইবুনাল পুরো দস্তুর কাজ শুরু না করায় অ‍্যাডজুডিকেশন তালিকায় বাদ পড়া ভোটারদের কেউ যদি বৈধ ভোটার হিসেবে চিহ্নিতও হয়, তাহলেও আদৌ সেই ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। এ ক্ষেত্রে আজ সর্বোচ্চ আদালত কোনও দিশা দেখাতে পারে কিনা, সেটাই দেখার।
advertisement
প্রসঙ্গত, শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং বাকি অংশের কাজও প্রায় শেষ পর্যায়ে। এরইমধ্যে রবিবার প্রকাশিত হয়েছে একাদশতম অতিরিক্ত তালিকা। কমিশনের দাবি, যাঁদের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তাঁদেরও আজ ৬ এপ্রিলের মধ্যেই নিষ্পত্তি করা হবে। এরপরও যদি কারও আপত্তি বা অভিযোগ থাকে, তবে তাঁরা ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন।
advertisement
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কমিশন প্রথম দফায় ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটার ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭০৫ জন বিচারকের মাধ্যমে ধাপে ধাপে সেই তালিকার যাচাই প্রক্রিয়া চলছে। গত ২৩ মার্চ থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়েছে মানেই 'বৈধ' ভোটার নন...? ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট, আজ শীর্ষ আদালতে ফের মামলার শুনানি!
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement