'জিত জায়েঙ্গে পাক্কা...', হেলিপ্যাডেই বিজেপি কর্মীদের 'টিপস' মোদির, কারা ভোট দিলে জয় নিশ্চিত? বাতলে দিলেন প্রধানমন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi: 'জিতে নেব বাংলা'। জয় আসবেই, পরিবর্তন নিশ্চিত, কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভা থেকে বার্তা দিলেন মোদি। হেলিপ্যাড ছাড়ার আগেই কী বললেন বিজেপি নেতা কর্মীদের?
কোচবিহার: কোচবিহার ছাড়ার আগেই বাংলার বিজেপি কর্মী-সমর্থকদের বড় পরামর্শ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিপ্যাড থেকেই বলে দিলেন কোন অঙ্কে বাংলা জিতবে বিজেপি। রবিবার কোচবিহারের সভা শেষে হেলিকপ্টারের ওঠার আগেই তাঁকে বিদায় জানাতে আসা নেতা-কর্মীদের কী বললেন প্রধানমন্ত্রী মোদি?
মোদি বিজেপি সমর্থকদের প্রশ্ন করেন, “মহিলারাও ভোট দেবেন? যুবরার ভোট দেবেন তো?” উত্তরে বিজেপির দলীয় সমর্থকরা তাঁর কথায় সমর্থন জানালে মোদি বলেন, “তাহলে জয় নিশ্চিত।”
advertisement
advertisement
প্রসঙ্গত রবিবার কোচবিহারের জনসভা থেকে বিরাট ভবিষ্যদ্বাণী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের সভা থেকে মোদি তাঁর বার্তায় বলেন, “বাংলায় এবার নিরপেক্ষ ভোট হবে। । এই সূত্রেই তিনি নির্বাচন কমিশনের উপর ‘পূর্ণ আস্থা’ রাখার কথা জানান। বলেন, “নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রয়েছে। এ বার বাংলায় নিরপেক্ষ নির্বাচন হবে। এ বার নির্ভয়ে ভোট হবে। আর এ বার পরিবর্তনের জন্যও ভোট হবে।”
advertisement
এর আগে রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই গত ১৪ মার্চ ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই অর্থে তাই রাজ্যের ভোট ঘোষণার পর রবিবার কোচবিহারেই প্রথম সভা করলেন মোদি। রাসমেলা ময়দানের মঞ্চ থেকে ব্রিগেডের সভার প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। বলেন, “ব্রিগেডের সভা দেখে তৃণমূলের সিন্ডিকেট ঘাবড়ে গিয়েছে। এর পর ওরা বাংলা থেকে ভয়ে পালাবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভোটের পর তৃণমূলের সব পাপের হিসাব হবে, বেছে বেছে হিসাব করা হবে।”
advertisement
তৃণমূল কেন এসআইআর-এর বিরোধিতা করছে সেই প্রশ্নেরও উত্তর বাতলে দেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, “অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়েছে তৃণমূল। আর এই অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে। এর ফলে বাংলার মানুষের নিরাপত্তা বিপদের মুখে।” বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর অনুপ্রবেশকারীদের রোখা হবে বলে আশ্বাস দিয়েছেন মোদি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 8:33 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'জিত জায়েঙ্গে পাক্কা...', হেলিপ্যাডেই বিজেপি কর্মীদের 'টিপস' মোদির, কারা ভোট দিলে জয় নিশ্চিত? বাতলে দিলেন প্রধানমন্ত্রী









