মালদায় জুডিশিয়াল অফিসারদের ঘেরাও কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে এনআইএর প্রাথমিক রিপোর্ট, হাজির থাকবেন শীর্ষ আধিকারিকরা
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে এনআইএর প্রাথমিক রিপোর্ট পেশ হওয়ার কথা। পাশাপাশি মুখ্যসচিব, ডিজি, ডিএম ও এসপি-সহ শীর্ষ আধিকারিকদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত, যা এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়েছে।
কলকাতাঃ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনা— আজ এনআইএর প্রাথমিক রিপোর্ট পেশের কথা সর্বোচ্চ আদালতে। পাশাপাশি, মুখ্যসচিব, ডিজি, মালদার ডিএম এবং এসপি— এই চার শীর্ষ আধিকারিকেরও আজ ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা সর্বোচ্চ আদালতের সামনে।
আরও পড়ুনঃ ৫৭ লক্ষের নিষ্পত্তি সম্পূর্ণ, সোমবারেই শেষ হতে পারে বিবেচনাধীন ভোটারদের প্রথম বিচারপর্ব? এসআইআর নিয়ে জানুন আপডেট
মালদার মোথাবাড়িতে ৭ জুডিশিয়াল অফিসারের ঘেরাও থাকার ঘটনায় ২ এপ্রিল সুয়োমোটো কগনিজেন্স নিয়ে খর্গহস্ত হয় দেশের শীর্ষ আদালত। প্রশাসনকে ব্যর্থ বলে উল্লেখ করে, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতেরই বর্ধিত অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে সব জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী এবং ঘেরাওয়ের ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ দেয় আদালত। শুধু তাই নয়, তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে কমিশন ২রা এপ্রিলই তদন্তের দায়িত্ব তুলে দেয় এনআইএর হাতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ। এখন দেখার আজ তাদের প্রাথমিক রিপোর্টে কী উঠে আসে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 10:41 AM IST









