KKR vs PBKS: এটা নাউ অর নেভার! ঘরের মাঠে জয়ে ফিরতে কোন স্ট্র্যাটেজি কেকেআরের, নাকি নাইটদের বাতিল করা শ্রেয়স বদলার ঝান্ডা পুঁতবেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR vs PBKS: আজ কেকেআর বনাম প়ঞ্জাব কিংস ইডেন গার্ডেন্সে, কোন একাদশ মাঠে নামাবে দল
কলকাতা: তিনবারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন এই শব্দে আর চিঁড়ে ভিজবে না৷ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে ইডেনে প্রথম জয় খুঁজছে কেকেআর৷ ৬ এপ্রিল আইপিএল ২০২৬-এর তৃতীয় লিগ ম্যাচে নাইট রাইডার্সের। আইপিএলের বরোতম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে। বৃহস্পতিবার আইপিএল ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে লজ্জাজনক হার এবং কেকেআর নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অজিঙ্ক রাহানের দলকে ৬ উইকেটে হারিয়েছিল৷ ফলে যেভাবেই হোক নিজেদের প্রথম জয় খুঁজছে নাইটরা৷ এই জয় এলে কিছুটা অক্সিজেন সঞ্চারিত হবে টিমের মধ্যে৷ না হলে এই মরশুমে কেকেআরের ঘুরে দাঁড়ানো বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে৷
advertisement
অন্যদিকে, পঞ্জাব কিংস এবারের আইপিএল ২০২৬-র দুটি ম্যাচের দুটিতেই জিতেছে৷ ৩১ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে তারা তাদের অভিযান শুরু করে এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে। পঞ্জাব-ভিত্তিক দলটি সোমবার টানা তৃতীয় জয় নিশ্চিত করে আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে ইডেনে মাঠে নামবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পঞ্জাব কিংস: প্রভসিমরন সিং (উইকেটকিপার), কুপার কনোলি, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ার: সূর্য্যশ সেডগে, প্রিয়াংশ আর্য, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হরপ্রীত ব্রার







