advertisement

Iran-America: যুদ্ধে ইতি টানতে আলোচনায় আমেরিকা-ইরান, প্রথম ধাপে ৪৫ দিনের সংঘর্ষবিরতি? তৎপরতা তুঙ্গে

Last Updated:

Iran-America: যুদ্ধে লাগাম পরাতে আলোচনা চালাচ্ছে আমেরিকা এবং ইরান, প্রথম ধাপে সংঘর্ষবিরতি হতে পারে ৪৫ দিনের জন্য। রবিবারই ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ইরানকে বোঝাপড়ায় আসতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবরোধ না-তুললে ইরানকে নরকে পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। ইরান অবশ্য ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ।

Iran America
Iran America
ওয়াশিংটন: এক মাসের বেশি সময় পেরিয়েছে মধ্যপ্রাচ্যের মহারণ! যুদ্ধের প্রভাব পড়েছে ভারত-সহ একাধিক দেশে! তবে এবার বোধহয় স্বস্তি! খবর, সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা এবং ইরান। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্যস্থতাকারীরাও ওই আলোচনায় শামিল হয়েছেন। আশা করা যাচ্ছে, এই আলোচনা থেকেই হয়তো যুদ্ধে ইতি টানার রাস্তা সামনে আসতে পারে। আমেরিকা, ইজরায়েল এবং স্থানীয় স্তরের বেশ কয়েকটি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আংশিক কোনও সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়া আটকানোর শেষ সুযোগ এই কূটনৈতিক প্রচেষ্টা। কারণ, সংঘাত বাড়লে ইরানের বেসামরিক পরিকাঠামোর উপর হামলা হতে পারে। পাল্টা উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও জল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে আক্রমণ হানতে পারে প্রতিপক্ষ।
advertisement
ট্রাম্প রবিবার অ্যাক্সিওস-কে বলেন, মঙ্গলবার নির্ধারিত সময়সীমার আগে ওয়াশিংটন তেহরানের সঙ্গে জোরদার কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি, “একটি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওরা যদি চুক্তি না করে, তাহলে আমি ওখানে সবকিছু ধ্বংস করে দেব।”
advertisement
জানা যাচ্ছে, দুই ধাপে যুদ্ধে লাগাম পরাতে চাইছে দুই পক্ষ। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। পাশাপাশি মেসেজে যোগাযোগ রাখছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আড়াগাছি। প্রথম ধাপে ৪৫ দিনের জন্য সংঘাত স্থগিত রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। ৪৫ দিনের সংঘর্ষবিরতি সফল হলে দ্বিতীয় ধাপে যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।একটি সূত্র অ্যাক্সিওস-কে জানিয়েছে, বৃহত্তর কোনও চুক্তি চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন হলে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। দ্বিতীয় পর্যায়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে, যা আনুষ্ঠানিকভাবে সংঘাতের অবসান ঘটাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-America: যুদ্ধে ইতি টানতে আলোচনায় আমেরিকা-ইরান, প্রথম ধাপে ৪৫ দিনের সংঘর্ষবিরতি? তৎপরতা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement