Kolkata Accident: 'লার্নার্স' লোগো লাগানো গাড়ি নিয়ে বাহাদুরি, মেয়ো রোডে বাইকে সজোরে ধাক্কা,আহত সওয়ারি মহিলা
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Kolkata Accident: সাতসকালে মেয়ো রোডে দুর্ঘটনা, বাইকককে সজোরে ধাক্কা মারল 'লার্নার্স' লোগো লাগানো গাড়ি, আহত সওয়ারি মহিলা! গাড়িটি ডানলপ থেকে বকখালি যাচ্ছিল। প্রশ্ন উঠছে, 'L' লোগো লাগানো গাড়ি কীভাবে এতদুর যাচ্ছিল?
কলকাতা: মেয়ো রোডে বাইককে সজোরে ধাক্কা দিল গাড়ি। জানা যায়, গাড়িটিতে ‘লার্নার্স’ লোগো লাগানো ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। বাইকে সওয়ার ছিলেন এক মহিলা। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। বাইকের চালক অক্ষত রয়েছেন।
জানা যায়, ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে গাড়িটি। কিন্তু ফোর্ট উইলিয়ামের সিগন্যালে পুলিশ গাড়িটি আটকায়। আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়দান থানার পক্ষ থেকে গাড়ি এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টা নাগাদ। জানা যায়, ডানলপ থেকে বকখালির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ছিলেন ৪-৫ জন যাত্রী। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, ‘ L’ লোগো লাগানো গাড়ি কীভাবে এত দূর পাড়ি দিয়েছিল? পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
চলতি মাসের শুরুতেই অফিস টাইমে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের উপর অভিষিক্তা মোড়ের কাছে। দুর্ঘটনায় আহত হন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার নেপথ্যেও ছিল ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো শেখা। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালানো শিখছিলেন অ্যাপ ক্যাবের চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন। জানা যায়, সকাল সাড়ে ৯টা নাগাদ রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। স্থানীয়দের দাবি, ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে। এর পরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ এবং অটোর চালককে উদ্ধার করে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 9:14 AM IST








