advertisement

East Medinipur News: ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক

Last Updated:

তিনি স্পষ্ট জানান, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। ২০২৬ এর বিধানসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যেই জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে এদিন প্রথমে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় যান তিনি।

+
পটাশপুরে

পটাশপুরে CEO মনোজকুমার আগরওয়াল

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: ছাতা মাথায় নিয়ে ভোট পরিচালনা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরের পূর্ব গঙ্গা গ্রামের গোপালপুর প্রাইমারি স্কুলের বুথ পরিদর্শন করেন তিনি। ২০২১ সালে নির্বাচনের আগে ও পরে অশান্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেও রবিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুরের আড়গোয়াল এলাকা।
বিজেপি প্রার্থী ও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আড়গোয়াল এলাকা। পটাশপুরের আড়গোয়াল ব্রিজের ওপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের নেতৃত্বে একটি বিশাল বাইক মিছিল আড়গোয়াল থেকে শ্বাসতমালের দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালায়। দুপুরে এই ঘটনার পর রবিবার বিকাল নাগাদ পটাশপুরে ভোট পরিচালনা প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
advertisement
advertisement
মেঘলা আকাশ থাকায় মাঝে বৃষ্টি নামে। সেই অবস্থাতেই ছাতা মাথায় নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা শোনেন। জিজ্ঞেস করেন ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছেন কিনা। ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন।
advertisement
সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর পটাশপুরে পৌঁছন। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার-সহ অন্য আধিকারিক। নির্বাচনের আগে ও পরে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানান। সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নজরদারির আশ্বাসও করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement