USA vs France: আমেরিকার ট্রাম্পের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন ফরাসি প্রেসিডেন্ট, এদিকে হাতে নাকি মাত্র ৩ দিনের বারুদ! পরমাণু শক্তিধর দেশ এবার দিল আড়াই চাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Donald Trump vs Emmanuel Macron: নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য ম্যাক্রোঁ ‘মিশন ২০৩০’ চালু করেছেন, যার অধীনে ফ্রান্স তার নির্ভুলভাবে লক্ষ্যভেদী বোমার মজুদ আড়াই শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে। ফ্রান্স তার মোট অস্ত্রের মজুদ ৪০০ শতাংশ বৃদ্ধি করবে।
কলকাতা: সারা বিশ্ব জুড়ে এখন নারদ-নারদ! সমস্ত দেশই একে অপরের ওপর খড়্গহস্ত হয়েই রয়েছে৷ সময়-সুযোগ হলেই যেন আক্রমণ শানাবে৷ এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাক্যবাণ শানিয়েছন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ৷ ইউরোপের অন্যতম শক্তিশালী ও পারমাণবিক অস্ত্রধারী দেশ ফ্রান্স৷ ট্রাম্প ও ম্যাক্রোঁর মধ্যকার এই বিরোধ এখন আর কেবল কূটনৈতিক পর্যায়ের গন্ডি ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ ও কড়া কুৎসার রূপ নিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিরক্ষা বাজেটে বিশাল লাফ: ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ২০২৭ সালের ৬৩.৩ বিলিয়ন ইউরো থেকে বৃদ্ধি পেয়ে ২০৩০ সালের মধ্যে ৭৬.৩ বিলিয়ন ইউরো (প্রায় ৭ লক্ষ কোটি টাকা) হবে।(AASM HAMMER): সুনির্দিষ্ট আঘাত হানার সক্ষমতা (এএএসএম হ্যামার): ফ্রান্স তার সুনির্দিষ্ট লক্ষ্যভেদী বোমার মজুদ ২৪০% বৃদ্ধি করবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








