North 24 Parganas News: রাতের অন্ধকারে এ কী হচ্ছে! ‘স্লিপ ছাড়া’ গ্যাস সিলিন্ডারের গাড়ি... গ্রামবাসীদের হাতে আটক, বিক্ষোভ
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Rachana Majumder
Last Updated:
১ এপ্রিল থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন দেখা গেছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয় হল, ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, যা বর্তমানে দিল্লিতে ৯১৩ টাকায় পাওয়া যাচ্ছে।
হাসনাবাদ, জুলফিকার মোল্যা: রাতের অন্ধকারে কোনও স্লিপ বা বৈধ কাগজপত্র ছাড়াই গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে। সন্দেহজনকভাবে গ্যাস বোঝাই গাড়ি চলাচল করতে দেখে গ্রামবাসীরা গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় তোলপাড় শুরু হয়েছে এলাকায়।
ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বকুলতলা এলাকার। স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত সদস্য বাণীব্রত হালদার বিষয়টি হাসনাবাদ থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যাস ভর্তি গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। বুকিং করার পরেও সময়মতো গ্যাস মিলছে না। এমনকি অনেক ক্ষেত্রে বেশি টাকা না দিলে গ্যাস পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ ওঠে। সরকারি নির্ধারিত মূল্য যেখানে প্রায় ১০০০ টাকা, সেখানে ১৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত দামে কালোবাজারি করে অনেক জায়গায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গায়ত্রী দাস ও শ্রাবন্তী দাস জানান, নিয়ম মেনে বুকিং করেও তারা গ্যাস পাচ্ছেন না, ফলে বাধ্য হয়ে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
প্রতিটি আর্থিক বছরে এপ্রিল মাস এলেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এমন বহু অর্থনৈতিক ও সামাজিক নিয়মে পরিবর্তন আসে। এর মধ্যে অন্যতম হলো বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। গ্যাসের বাড়তে থাকা চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকার নিয়মিত নতুন নীতি চালু করছে।
advertisement
এই প্রেক্ষিতে, এলপিজি সিলিন্ডারের ব্যবহার, বিতরণ এবং দামের সঙ্গে সম্পর্কিত ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। সঠিক তথ্যের অভাবে অনেক গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক এই ৫টি নিয়ম সম্পর্কে, যা শুধু গৃহস্থালী ব্যবহারকারীদের নয়, ছোট ব্যবসায়ীদের ওপরও প্রভাব ফেলবে!
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 8:53 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাতের অন্ধকারে এ কী হচ্ছে! ‘স্লিপ ছাড়া’ গ্যাস সিলিন্ডারের গাড়ি... গ্রামবাসীদের হাতে আটক, বিক্ষোভ









