সিইও দফতরের সামনে বিক্ষোভের ঘটনায় পুলিশের নোটিসের জবাবে সময় চাইলেন দুই কাউন্সিলর এবং শিক্ষক নেতা
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
সিইও দফতরের সামনে বিক্ষোভের ঘটনায় পুলিশের নোটিসের জবাব দিলেন তৃণমূলের দুই কাউন্সিলর ও শিক্ষক নেতা। ১০ দিন সময় দেওয়া হোক তাদের, এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় ই-মেল করা হয়েছে।
কলকাতা: সিইও দফতরের সামনে বিক্ষোভের ঘটনায় পুলিশের নোটিসের জবাব দিলেন তৃণমূলের দুই কাউন্সিলর ও শিক্ষক নেতা। ১০ দিন সময় দেওয়া হোক তাদের, এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় ই-মেল করা হয়েছে।
৩১ মার্চ সন্ধ্যায় তৃণমূলের দুই কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, সচিন সিং, শিক্ষক নেতা মইদুল ইসলাম-সহ জনা কয়েক তৃণমূল কর্মী ও সমর্থক সিইও দফতরের বাইরে বিক্ষোভ দেখান। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ নোটিস পাঠিয়ে ডেকে পাঠায়। জনপ্রতিনিধি হওয়ার সুবাদে এই মুহূর্তে নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে তাঁদের সময় দেওয়া হোক, এই মর্মে ই-মেল করেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! এসইউভির ধাক্কায় দুভাগ হয়ে গেল স্কুটার, ২০ ফুট দূরে ছিটকে পড়লেন যাত্রীরা…
advertisement
এই ঘটনায় এর আগে মঙ্গলবার ও বুধবার দফায় দফায় বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত কতগুলি এফ আই আর দায়ের করা হয়েছে এবং কতজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি পদক্ষেপের কথাই জানানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারীকে। রাজ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
মঙ্গলবার ও বুধবার দফায় দফায় বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত কতগুলি এফ আই আর দায়ের করা হয়েছে এবং কতজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি পদক্ষেপের কথাই জানানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারীকে। রাজ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে দফায় দফায় বিজেপি ও তৃণমূলের বিক্ষোভের ঘটনা ঘটে। তাদের মধ্যে কয়েক জন সরকারি কর্মচারী ও ছিলেন বলে অভিযোগ। বুধবারও তৃণমূল কংগ্রেসের তরফে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ করেছেন তাদের বিরুদ্ধেও কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানানো হবে আগামী ৫ এপ্রিলের মধ্যে। রাজ্যের তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে কমিশনকে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 5:21 PM IST








