advertisement

শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডের জনসভায় কৃষকদের জন্য বড় ঘোষণা অভিষেকের

Last Updated: Apr 05, 2026, 19:34 IST

রায়নার প্রার্থী মন্দিরা দুলুইয়ের সমর্থনে প্রচারে এসে রায়নার শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'এবার আমরা মন্দিরা দি-কে (দুলুই) প্রার্থী করেছি। তিনি দু’বারের নির্বাচিত জেলা পরিষদ সদস্য (২০১৩ এবং ২০১৮)। তিনি আমাদের জনকল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাঁরা যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করেছেন। রায়নার প্রতিটি গ্রামে কংক্রিট রাস্তা থেকে শুরু করে প্রায় ১০০% কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন- আমাদের সরকার এই কেন্দ্রের মানুষকে সাহায্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের জন্য অন্যতম বড় উপহার হল কৃষক বন্ধু এবং শস্য বিমা। আমরা ঘোষণা করেছি, খেতমজুররা প্রতি বছর ৪,০০০ টাকা করে দুই দফায় পাবেন।'

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডের জনসভায় কৃষকদের জন্য বড় ঘোষণা অভিষেকের
advertisement
advertisement