advertisement

KKR News: পঞ্জাব ম্যাচে কেকেআরের ব্যাটিং লাইনে বড় বদল! মহাচমক দেবে নাইটরা! জেনে নিন বিস্তারিত

Last Updated:
KKR vs PBKS, IPL 2026: মুম্বই ও হায়দরাবাদের কাছে হারের পর সোমবার তৃতীয় ম্যাচে ঘরের মাঠে আরও কঠিন চ্যালেঞ্জ কেকেআরের সামনে। প্রতিপক্ষ টানা ২ ম্যাচ জিতে আসা ও কেকেআরের প্রাক্তন কাপ জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।
1/6
পরপর দুটো ম্যাচ হেরে আইপিএল ২০২৬-এর শুরুতেই চাপে কেকেআর। গত বছরের ব্যর্থতার পর নিলামে দলের খোলনলচে বদলে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবার মরশুমের শুরুতেও ভাগ্য ফিরছে না নাইটদের।

2/6
মুম্বই ও হায়দরাবাদের কাছে হারের পর সোমবার তৃতীয় ম্যাচে ঘরের মাঠে আরও কঠিন চ্যালেঞ্জ কেকেআরের সামনে। প্রতিপক্ষ টানা ২ ম্যাচ জিতে আসা ও কেকেআরের প্রাক্তন কাপ জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।

3/6
মেগা ম্যাচে দলের একদশে কি কম্বিনেশন হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ২৫ কোটির বেশি টাকা দিয়ে কেনা ক্যামেরন গ্রিন। প্রথম ২ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তারউপর বোলিংও করতে পারছেন না তারকা অলরাউন্ডার।

4/6
আন্দ্রে রাসেলের যোগ্য উত্তরসূরি অলরাউন্ডার হিসেবে গ্রিনকে নিয়েছিল কেকেআর। কিন্তু ফর্মে না থাকায় ও বল না করায় তাঁকে একাদশের বাইরে রাখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গ্রিনের পরিবর্তে বিশেষজ্ঞ ব্যাটার খেলানোও হতে পারে।

5/6
কেকেআর স্কোয়াডে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার টিম সাইফার্ট। গ্রিন বল না করলে তাঁকে বসিয়ে কিউই তারকাকে খেলাতে পারে নাইটরা। এমনিতেও সাম্প্রতিক সময়ে ভাল ফর্মে রয়েছেম টিম সাইফার্ট।

6/6
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও মনে করেন গ্রিন বল না করলে তাকে বসিয়ে অন্য কাওকে খেলানো উচিত। এবার দেখার  ২৫ কোটির গ্রিনকে বাদ দিয়ে কেকেআর দেড় কোটির সাইফার্টের উপর ভরসা দেখাতে পারে কিনা।