মেয়ে মধুপর্ণার সঙ্গে প্রচারে মমতাবালা! শুনলেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের কথা
- Published by:Soumendu Chakraborty
- local18
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে ভোট ঠিক করে দেবে, বাগদায় মেয়ের সঙ্গে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে নাম ডিলিট হওয়া ভোটারদের আশ্বাস রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের , প্রচারের মাঝে কর্মীদের খাবারের থালায় ডাল পরিবেশন করল তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ : মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে ভোটার তালিকা ঠিক করে দেবেন, বাগদায় মেয়ের সঙ্গে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে নাম ডিলিট হওয়া ভোটারদের আশ্বাস রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের , প্রচারের মাঝে কর্মীদের খাবারের থালায় ডাল পরিবেশন করল তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।
বাগদা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর রবিবারের সকাল থেকেই বাগদার বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করেন। দুপুরের পরে ট্যাংরার তিন নং কলোনি এলাকায় মেয়ের সঙ্গে প্রচারে অংশ নেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। প্রার্থী এবং সাংসদ কে কাছে পেয়ে এসআইআরএ ভোট কাটা গেছে বলে জানান সাধারণ ভোটাররা। তাদেরকে আশ্বস্ত করে মমতা ঠাকুর বলেন, “ভয় পাবেন না, চিন্তা করবেন না। ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করলে ভোট ঠিক করে দেবে।”
advertisement
রবিবার সকাল থেকে কখনও হুড খোলা টোটোতে আবার কখনও পায়ে হেঁটে প্রচার সারেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। প্রচারে বেরিয়ে বয়স্কদের পায়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেন তিনি। পরবর্তীতে দুপুরে মধ্যাহ্ন ভোজনের সময় তৃণমূল কর্মী-সমর্থকদের নিজে হাতে খাবার পরিবেশন করেন মধুপর্ণা।
advertisement
প্রচারে যেভাবে সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন, সাধারণ মানুষ তাকে যেভাবে নিজের মেয়ের মতো করে আপন করে নিয়েছেন তাতে তার জয় ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান মধুপর্ণা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 6:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
মেয়ে মধুপর্ণার সঙ্গে প্রচারে মমতাবালা! শুনলেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের কথা










