advertisement

Narendra Modi: SIR হলে বাংলাদেশিদের চিহ্নিত করা যাবে! কোচবিহারের জনসভা থেকে বললেন মোদি

Last Updated:

Narendra Modi: এসআইআর-এর ফলে চিহ্নিত করা যাবে বাংলাদেশিদের, কোচবিহারের জনসভা থেকে এমনটাই জানালেন মোদি। সেই সঙ্গে তাঁর দাবি, এতে নাকি কোনও হিন্দুর নাম বাদ যাবে না। আর কী বললেন মোদি?

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
কোচবিহার: এসআইআরে বাদ গিয়েছে লক্ষ লক্ষ মানুষের নাম। ফাইনাল ভোটার লিস্টেও জায়গা পাননি অনেক ভোটারই। এবার বাদ যাওয়া ভোটারদের কাছে রয়েছে একটাই রাস্তা, সেটা হল ট্রাইবুনালে আবেদন করা। সেই সঙ্গে এখনও অনেক ভোটারের নামই বিবেচনাধীন তালিকায় রয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি।
কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় তৃণমূল সরকার SIR-এর বিরোধীতা করেছে, আবার হুমকিও দিচ্ছে। সব হিন্দুরাই নাগরিকত্ব পাবেন। এসআইআর হলে বাংলাদেশিদের চিহ্নিতকরণ করা যাবে। এই সরকারকে পাল্টাতে হবে”।
advertisement
কোচবিহার থেকে এদিন ৯ আসনের প্রার্থীদের সঙ্গে পরিচয় করালেন প্রধানমন্ত্রী৷ ঠাকুর পঞ্চানন বর্মা, চিলা রায়ের স্মৃতিচারণ করেন মোদি৷ এর আগে কলকাতায় তাঁর করা বিগ্রেডের সভার কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পরিবর্তন যাত্রা শুরু হয় ব্রিগেড ময়দান সভা থেকে। ওই সভা থেকে তৃণমূল ভয় পেয়েছে। যা ব্রিগেডের সভায় দেখেছি, একই ছবি কোচবিহারের সভাতেও। এই ছবি বলে দিচ্ছে তৃণমূলে পাপ ভরে গিয়েছে। এবারে বাংলা থেকে হারছে তৃণমূল।’’
advertisement
কোচবিহার থেকে মোদির বার্তা, ‘আমি তোমাদেরই লোক’৷ তিনি বলেন, ‘‘গোটা বাংলায় একটাই আওয়াজ, পরিবর্তন দরকার। নতুন বাংলার জন্যে নয়া আবহ দেখতে পেলাম কোচবিহারে নেমেও৷’’ আমি তোমাদেরই মানুষ আছি৷ তৃণমূলের কাটমানি এবং দূর্ণীতির বিরুদ্ধে বিজেপির উন্নয়নই ভরসা। অনুপ্রবেশকারীদের বাংলা থেকে সরানো হবে।’’
advertisement
মালদার সাম্প্রতিক মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, ‘‘২-৩ দিন আগে দেখেছে, গোটা দেশ দেখেছে মালদার ঘটনা। এ কেমন সরকার? এ কেমন ব্যবস্থা? বিচারকদের আটকে রাখা হয়েছিল। মালদার ঘটনা “মহা জঙ্গলরাজ”। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “সরকার বিচারকদের নিরাপত্তা দিতে পারে না, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
Narendra Modi: SIR হলে বাংলাদেশিদের চিহ্নিত করা যাবে! কোচবিহারের জনসভা থেকে বললেন মোদি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement