TRENDING:

Paschim Medinipur: কংসাবতী নদী পারাপারের ভরসা শুধু একটি নৌকা! কেন এমন অবস্থা?

Last Updated:

প্রতি বছরই বর্ষায় নদীতে ভেসে যায় অস্থায়ী কাঠের ব্রীজ। দীর্ঘ ৪৫ বছরেও হল না স্থায়ী ব্রীজ। কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা একটি নৌকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#পশ্চিম মেদিনীপুর : প্রতি বছরই বর্ষায় নদীতে ভেসে যায় অস্থায়ী কাঠের ব্রীজ। দীর্ঘ ৪৫ বছরেও হল না স্থায়ী ব্রীজ। কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা একটি নৌকা। সম্প্রতি ২/৩ দিনের বৃষ্টিতে ভেসে গেছে কংসাবতী নদীর উপর থাকা অস্থায়ী কাঠের ব্রীজ। ফলে বিচ্ছিন্ন মেদিনীপুর ঝাড়গ্রামের যোগাযোগের সহজ মাধ্যম। নদীপথে বর্তমানে যাতায়াতের একমাত্র ভরসা একটি নৌকা। আর তাতেই বোঝাই হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলে প্রতিদিন প্রতিনিয়ত নদী পারাপার।
advertisement

কারণ উপায় নেই। নদী পারাপারকারী এক বাসিন্দা রতন জানা জানান, বিগত কয়েক দশক ধরে বিভিন্ন স্থানে লিখিত দাবি জানানো হয়েছে। এমনকি \"দিদিকে বলো\" তেও ফোন করে দাবি জানানো হয়েছে, কিন্তু শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। প্রতি ভোটে এখানে বিভিন্ন পার্টির নেতারা ভোট চাইতে আসে, আর ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতির দিয়ে যায়। এইবার ভোটে জিতলে স্থায়ী ব্রীজ নির্মাণ করা হবে। প্রতিবারের এরকমই আশার বাণী শুনে শুনে ৪৫ বছর কেটে গেল, কিন্তু আজও পর্যন্ত স্থায়ী ব্রীজ হলনা।

advertisement

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় তারস্বরে মাইক বাজানোয় আটক দুই

প্রসঙ্গত, কংসাবতী নদীর ওপারে রয়েছে, মানিকপাড়া, খালশিউলি, লোধাশুলি সহ বহু ছোট ছোট গ্রাম। যে গ্রামের মানুষের সহজ সরল যাতায়াতের ভরসা নদীর উপর থাকা অস্থায়ী কাঠের ব্রীজ। যাতায়াতকারী মানুষদের অভিযোগ, বিগত বাম সরকারের সময় থেকে একটি স্থায়ী ব্রীজের দাবি জানিয়ে আসছি, কিন্তু শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি।

advertisement

View More

আরও পড়ুনঃ এখনও রাস্তা তৈরি না হওয়ার প্রতিবাদে পোস্টার দাসপুর এলাকায়

ভোট আসলেই বিভিন্ন দলের নেতারা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে হাজির হয়, ভোট চলে গেলে, সেই নেতার আর দেখা পাওয়া যায় না। এ বিষয়ে পঞ্চায়েত সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া মেলেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

Partha Mukherjee

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: কংসাবতী নদী পারাপারের ভরসা শুধু একটি নৌকা! কেন এমন অবস্থা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল