advertisement

West Medinipur News: গুজবের জেরে মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনি! পুলিশকে ঘিরে বিক্ষোভ, গালিগালাজ! পিংলায় তুলকালাম কাণ্ড, গ্রেফতার ৫

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের পিংলায় গুজবের জেরে এক মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনির অভিযোগ। থামাতে গিয়ে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পুলিশ। গ্রেফতার ৫ অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।

পিংলা থানা
পিংলা থানা
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: পশ্চিম মেদিনীপুরের পিংলায় গুজবের জেরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ পিংলা থানার কুসুমদা অঞ্চলের সাহারা ও তেগ্যেড়িয়া এলাকায় হঠাৎই ‘অপরিচিত ব্যক্তির অনুপ্রবেশ’ নিয়ে গুজব রটে যায়। সেই আতঙ্কে স্থানীয় কয়েকজন বাসিন্দা রাস্তার ধারে ঘোরাফেরা করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সন্দেহভাজনভেবে আটক করে। অভিযোগ, তাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করতে গেলে জনতার একাংশ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয় এবং কিছু সময়ের জন্য পুলিশদের ঘিরে রাখা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশবাহিনী পৌঁছে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুনঃ রবিবার মেঘলা আকাশ, সোম থেকে আবহাওয়ার বিরাট বদল! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস? জানুন
পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খু*ন! কর্ণাটকে পালিয়েও শেষরক্ষা হল না, জয়নগর হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গুজবের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, পিংলার এই ঘটনা তারই আর এক উদ্বেগজনক দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ প্রশাসনের তরফে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। শনিবার ধৃতদের আদালতে তুললে বিচারক প্রত্যেককে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রবিবার থেকে পিংলা থানার পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: গুজবের জেরে মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনি! পুলিশকে ঘিরে বিক্ষোভ, গালিগালাজ! পিংলায় তুলকালাম কাণ্ড, গ্রেফতার ৫
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement