South 24 Parganas: বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খু*ন! কর্ণাটকে পালিয়েও শেষরক্ষা হল না, জয়নগর হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

Last Updated:

South 24 Parganas News: বিবাহিত প্রেমিকা আঞ্জুয়ারাকে (২৩) খুন করে কর্ণাটক পালিয়ে যায় অভিযুক্ত মাসাদূর রহমান মোল্লা। আত্মগোপনের বহু চেষ্টাতেও শেষরক্ষা হল না। জয়নগর থানার পুলিশের তৎপরতায় ঘটনার ৬ মাস পর কর্ণাটক থেকে গ্রেফতার অভিযুক্ত।

জয়নগর থানা
জয়নগর থানা
দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খুন করে হাত পা বেঁধে চম্পট দিয়েছিল কীর্তিমান প্রেমিক। জয়নগর হত্যাকাণ্ডে অবশেষে গ্রেফতার অভিযুক্ত। আত্মগোপনের সর্বাত্মক চেষ্টাও করেছিলেন তিনি। মোবাইলের সিম বদল থেকে শুরু করে কর্নাটকে পালিয়ে দ্বিতীয় স্ত্রীর আশ্রয়ে গা ঢাকা দেওয়া। কিন্তু কোন কিছু করেই পুলিশের চোখকে ফাঁকি দেওয়া গেল না। ঘটনার ছয় মাস পরে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার পুলিশের তৎপরতায় কর্ণাটক থেকে গ্রেফতার হল অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মাসাদূর রহমান মোল্লা। বকুলতলা থানার অন্তর্গত বাগমারি এলাকার বাসিন্দা অভিযুক্ত। কী কারণে খুন? তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রেমিকা আঞ্জুয়ারা (২৩) তার সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। সেই কারণে অশান্তি লেগে ছিল দুজনের মধ্যে। এর জেরেই তাকে খুন করে চম্পট দেয় মাসাদুর।
আরও পড়ুনঃ রবিবার মেঘলা আকাশ, সোম থেকে আবহাওয়ার বিরাট বদল! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস? জানুন
গত বছর ১৪ সেপ্টেম্বর জয়নগরের দক্ষিণ বারাসাত পঞ্চায়েতের মাসটিকারি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল আঞ্জুয়ারা বিবির দেহ। নুরজাহান বিবি নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া থাকতেন যুগল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিল্পীর প্রয়াণে শিল্পের অমরত্ব! ভূমিপুত্রকে হারিয়ে শোক বিহ্বল বনগাঁ, সীমান্ত শহরের আনাচে-কানাচে অনশ্বর সাহিত্যিক শংকর
পুলিশ জানিয়েছে, আঞ্জুয়ারাকে খুনের পর হাওড়ায় পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। সেখানে এক আত্মীয়র বাড়িতে ছিল সে। এরপর মোবাইলের সিম বদল করে নতুন সিম নিয়ে কর্ণাটক চলে যায় মাসাদুর। পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে অভিযুক্তের হদিশ পায়। গত ১৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলার পরে ট্রানজিট রিমান্ডে শনিবার জয়নগর নিয়ে আসা হয়। আঞ্জুয়ারার বাপের বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas: বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খু*ন! কর্ণাটকে পালিয়েও শেষরক্ষা হল না, জয়নগর হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক