advertisement

Bangla News: স্কুলের পিছনে রহস্যমৃত্যু! পিংলায় গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, আর্থিক চাপে আত্মহত্যার জল্পনা

Last Updated:

Bangla News: পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার রঘুনাথচক এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ের পিছনের নির্জন জঙ্গল থেকে দেবাশীষ ভুঁইয়া (৩৪), ওরফে ‘বুলেট’-এর ঝুলন্ত দেহ উদ্ধার করে পিংলা থানার পুলিশ।

News18
News18
দিগ্বিজয় মাহালী, পিংলা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার রঘুনাথচক এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রঘুনাথচক প্রাইমারি স্কুলের পিছনের নির্জন জঙ্গল থেকে দেবাশীষ ভুঁইয়া (৩৪) ওরফে বুলেট নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পিংলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাছের সঙ্গে নিজের জামা গলায় জড়ানো অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় তাঁকে দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের স্ত্রী অনিমা ভুঁইয়া জানান, শনিবার রাতে মেলা দেখতে গিয়েছিলেন দেবাশীষ। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়ে। রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, গত কয়েক মাস ধরে এক তরুণী ফোন করে ৬০ হাজার টাকা ফেরত চেয়ে চাপ দিচ্ছিলেন। ওই তরুণীর বাড়ি বর্ধমান বলে জানা গেছে। স্ত্রীর অভিযোগ, আর্থিক চাপ ও মানসিক অশান্তির জেরেই এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন দেবাশীষ।
advertisement
advertisement
দেহ উদ্ধার করে পিংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে, মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Bangla News: স্কুলের পিছনে রহস্যমৃত্যু! পিংলায় গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, আর্থিক চাপে আত্মহত্যার জল্পনা
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement