CPIM Kalatan Dasgupta: আয় 'শূন্য', দলীয় ভাতাই ভরসা! স্ত্রীর রোজগারে চলে সংসার, লড়াই! পানিহাটির CPIM প্রার্থী কলতানের হলফনামা বিস্ময়ে ভরা
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
CPIM Kalatan Dasgupta Affidavit: পানিহাটির নির্বাচনী লড়াইয়ে বাম প্রার্থী কলতানের হাতে রয়েছে মাত্র ৮৫০০ টাকা। তবে হলফনামায় ভারী মামলার বোঝা। পরিবারের আর্থিক দায়ের মধ্যে উল্লেখযোগ্য তাঁর স্ত্রীর নামে প্রায় ২৩ লক্ষ টাকার গৃহঋণ।
*বঙ্গের নির্বাচনী দামামার মাঝেই পানিহাটি বিধানসভা কেন্দ্র ঘিরে ইতিমধ্যেই মানুষের আগ্রহ বেড়েছে। একদিকে, তৃণমূলের বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন। অপরদিকে, আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা-কেই তুরূপের তাস হিসেবে ময়দানে নামিয়েছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে বাম প্রার্থী কলতান দাশগুপ্তর নির্বাচনী লড়াই নিয়ে একদিকে যেমন আশাবাদী বামেরা, পাশাপাশি প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি ও আরজি কর আন্দোলনের সময় তাঁর ভূমিকা রীতিমতো সারা ফেলে দিয়েছিল। সংগৃহীত ছবি।
advertisement
*বামেরা সেই সব মাথায় রেখেই নির্বাচনে প্রার্থী করেছে তরুণ তুর্কী কলতান দাশগুপ্তকে। পানিহাটি কেন্দ্রে এবারে তাঁর জনপ্রিয়তা নজর কেড়েছে। কিন্তু জানেন এই বাম প্রার্থীর মাত্র হাতে রয়েছে মাত্র ৮৫০০ টাকা! এই স্বল্প টাকা নিয়েই মানুষের পাশে থেকে মানুষের সমস্যা সমাধানের বার্তা দিতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
*এদিন নমিনেশন জমা দেন কলতান। তার দেওয়া হলফনামা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যেখানে দেখা যাচ্ছে তাঁর ব্যক্তিগত আয় প্রায় শূন্যের কোঠায়, অন্যদিকে একাধিক ফৌজদারি মামলার ভারে ‘ভারী’ হয়ে উঠেছে তাঁর নির্বাচনী হলফনামা। হলফনামা অনুযায়ী, কলতান দাশগুপ্ত দলের একজন হোল টাইমার। স্থায়ী আয় নেই, মূলত দলের তরফে পাওয়া ভাতা নির্ভর জীবনযাপনই তাঁর ভরসা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*হলফনামা অনুযায়ী, কলতান দাশগুপ্তর বিরুদ্ধে মোট ৮টি বিচারাধীন মামলা রয়েছে। এই মামলাগুলির অধিকাংশই ২০২৪ সালের এবং বিভিন্ন থানায় দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স, উল্টোডাঙা ও টালা থানার একাধিক মামলা। মামলাগুলির অভিযোগের মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে বিভিন্ন গণবিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। সংগৃহীত ছবি।
advertisement
*বিশেষ করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংক্রান্ত ইস্যুতে আন্দোলন, স্বাস্থ্য ভবন, বিকাশ ভবন ও খাদ্য ভবনের সামনে বিক্ষোভ, এবং বিভিন্ন সরকারি দফতরের বিরুদ্ধে গণসমাবেশের ঘটনায় এই মামলাগুলি দায়ের হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ধারাগুলির মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধি (IPC), ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পাবলিক প্রপার্টি ড্যামেজ প্রিভেনশন অ্যাক্টের বিভিন্ন ধারা। সংগৃহীত ছবি।
advertisement
*পরিবারের আর্থিক দায়ের মধ্যে উল্লেখযোগ্য হল তাঁর স্ত্রীর নামে প্রায় ২৩ লক্ষ টাকার গৃহঋণ। সব মিলিয়ে, একদিকে স্বল্প সম্পদ ও প্রায় আয়হীন জীবন, অন্যদিকে একাধিক আন্দোলন-সংক্রান্ত মামলার বোঝা এই দুই বিপরীত চিত্রই উঠে এসেছে পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্তর হলফনামায়। নির্বাচনী লড়াইয়ে এই তথ্য কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। সংগৃহীত ছবি।







