advertisement

Asit Mazumdar: মান ভেঙেছে অসিতের, চুমু খেয়ে, গাল টিপে জড়িয়ে ধরলেন কল্যাণ! চুঁচুড়ায় স্বস্তিতে তৃণমূল

Last Updated:

চুঁচুড়ায় এবার অসিত মজুমদারকে টিকিট না দিয়ে তাঁর জায়গায় দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷

চুঁচুড়ায় দেবাংশুর প্রচারে অসিত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
চুঁচুড়ায় দেবাংশুর প্রচারে অসিত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: দেবাংশু ভট্টাচার্যকে চুঁচুড়া থেকে তৃণমূল প্রার্থী করায় প্রথমে গোঁসা হয়েছিল বর্তমান বিধায়ক অসিত মজুমদারের৷ পরে অবশ্য অভিমান ভুলে দলের প্রার্থীর হয়েই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি৷ বিধায়কের এই মনোভাবে খুশি হয়েই তাঁকে মালা পরিয়ে, মাথায় চুমু খেয়ে গাল টিপে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
দেবাংশু ভট্টাচার্যের প্রচারে মঙ্গলবার বিকেলে চুঁচুড়ায় আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাঙ্খাটুলি মোড়ের তৃণমূল অফিস থেকে প্রচার শুরু করেন তিনি। প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বরণ করার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মালা দিয়ে বরণ করে নেন অসিত মজুমদার। কল্যাণ আবার সেই মালা অসিতের গলায় পরিয়ে তাঁর মাথায় চুমু খেয়ে গাল টিপে আদর করেন।
advertisement
অসিত মজুমদার চুঁচুড়ার তিন বারের বিধায়ক। তাঁকে দল টিকিট না দেওয়ায় গোঁসা হয়েছিল প্রবীণ বিধায়কের। রাজনৈতিক সন্নাস নেবেন ঘোষণা করেছিলেন তিনি। পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে দেবাংশুর হয়ে প্রচারে নামতে রাজি হন অসিত। কিন্তু হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বেলাগাম আক্রমণ করায় ভোটের ময়দানে তৃণমূলের বিড়ম্বনা বাড়ে।
advertisement
advertisement
দলের নির্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবাংশু, অসিত ও দলের স্থানীয় সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। অসিত মজুমদার সেই বৈঠকের পরদিন থেকেই পুরোদমে দেবাংশুর সঙ্গে প্রচারে বেরিয়ে পড়েন। আজ মনোনয়নেও তিনি ছিলেন সামনের সারিতে।
অসিতের রাগ কমেছে, চুঁচুড়ায় তাকে প্রয়োজন বুঝে দল তাঁকে কাজে লাগাতে পারছে। এই খুশিতে কল্যাণের এই আদর কিনা তা নিয়ে নানা মত থাকতে পারে। তবে আপাতত অসিত মজুমদার দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার করছেন। প্রার্থীকে জেতাতে ঝাঁপিয়ে পড়েছেন এটাই তৃনমূলের স্বস্তি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Asit Mazumdar: মান ভেঙেছে অসিতের, চুমু খেয়ে, গাল টিপে জড়িয়ে ধরলেন কল্যাণ! চুঁচুড়ায় স্বস্তিতে তৃণমূল
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement