advertisement

West Bengal Election News: সাহিত্য সম্রাটের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়ের নমিনেশনে হাজির স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং!

Last Updated:
সাহিত্য সম্রাটের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়ের নমিনেশনে হাজির স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তবে কি ড্যামেজ কন্ট্রোল! 
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সাহিত্য সম্রাটকে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সাহিত্য সম্রাটকে "বঙ্কিম দা" সম্বোধনে বীরাঙ্গনায় পড়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ড্যামেজ কন্ট্রোল দিয়েই দলের প্রার্থী তথা সাহিত্য সম্রাটের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায়ের মনোনয়নে উপস্থিত স্বয়ং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য
advertisement
2/6
বন্দে মাতরম এর দেড়শো বছরকে প্রাধান্য দিয়ে এবার প্রচারে বিশেষ জোর দেওয়া হচ্ছে এ বিষয়ে। মনোনয়ন জমা দেওয়ার আগে ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে অংশ নেন রাজনাথ সিং-সহ বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক

3/6
পরে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করেন প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর বংশধর হিসেবে পরিচিত সুমিত্র চট্টোপাধ্যায়কে প্রার্থী করা বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ। সেই সঙ্গে রাজনাথ সিংয়ের উপস্থিতি প্রার্থী কে আরও নির্বাচনী বৈতরণী পার হতে অতিরিক্ত অক্সিজেন যোগাল বলেই মনে করছেন

4/6
এদিন সুমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও ব্যারাকপুর মহকুমার আরও পাঁচ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও অংশ নেন রাজনাথ সিং এর এই কর্মসূচিতে। তবে এর মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্রের স্মৃতিকে সামনে রেখে আবেগ ও সংস্কৃতিকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামার ইঙ্গিত দিচ্ছে গেরুয়া শিবির

5/6
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং পাকিস্তানকে করা হুঁশিয়ারি দেন। পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ইস্যুতে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি তিনি নৈহাটিতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান

6/6
সব মিলিয়ে, হেভিওয়েট কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে নৈহাটি কেন্দ্রের বিজেপির এই মনোনয়ন প্রচারে বাড়তি শক্তি যোগালো বলেই মনে করছে দলীয় নেতাকর্মীরা