TMC Candidate Holofnama: কয়েক কোটির মালিক অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিংহ, তাঁর সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে উঠবে, রইল হলফনামার হিসাব
- Reported by:Souvik Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
TMC Candidate Holofnama: চলতি মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬, ২৩ এপ্রিল প্রথম দফা ও ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, মোট ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনে নির্বাচন, বীরভূম জেলার ১১টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ, রাজনৈতিক দলগুলির মনোনয়নপত্র জমা সম্পন্ন, নির্বাচন সূচি, প্রার্থী তালিকা ও ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আপডেট...
advertisement
*বিভিন্ন দলের প্রার্থীরা দেওয়াল লিখন থেকে শুরু করে জোড় কদমে নিজেদের প্রচার শুরু করে দিয়েছে। সেখানেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের হলফনামায় তাদের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। সেই হলফনামায় বিজেপি এবং তৃণমূলের প্রার্থীদের মধ্যে প্রায় ৯ জন কোটিপতির তালিকায় রয়েছেন। তার মধ্যে ৭ জন তৃণমূল এবং ২ জন ভারতীয় জনতা পার্টির প্রার্থী।
advertisement
*ঠিক তেমনই ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার বোলপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিংহ। নির্বাচন কমিশনে দাখিল হলফনামা অনুযায়ী তিনিও কোটিপতির তালিকায় রয়েছেন। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে চন্দ্রনাথ সিংহের বয়স ৬৩ বছর। হলফনামায় উল্লেখ তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। বিচারাধীন মামলা মোট দুটি। এখনও সাজা ঘোষণা হয়নি।
advertisement
advertisement
*অন্যদিকে, ২০২১ সালে চন্দ্রনাথ সিংহ বয়স ৫৮ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। বিচারাধীন মামলা একটিও ছিল না, সাজা ঘোষণা নেই। পাশাপাশি প্রত্যেক মাসে উপার্জন ছিল ৫৫-৬০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি ৯৬ লক্ষ ১৯ হাজার ৫৫২ টাকা এবং তাঁর স্ত্রীর নামে ৪৫ লক্ষ ৮১ হাজার ৭৫২ টাকা। স্থাবর সম্পত্তি প্রায় ২৮ লক্ষ ৬৭ হাজার ২৫০ টাকা এবং তাঁর স্ত্রী নামে ২ কোটি ৪০ লক্ষ ৯৮ হাজার ৮৮৯ টাকা। গয়না রয়েছে ৩৫০ গ্রাম ও ২৩৩ গ্রাম।







