advertisement

West Bengal Election News: সবুজ হেলিকপ্টার নিয়ে হুমায়ুন! জানুন কোথা থেকে এল এই হেলিকপ্টার  

Last Updated:
অবশেষে মুর্শিদাবাদের মাটিতে হেলিকপ্টার নিয়ে সভা করতে নামলেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছিলেন তিনি হেলিকপ্টার নিয়ে সভা করবেন বিধানসভা নির্বাচনের আগে। সেই মতো রেজিনগর থেকে এবার ডোমকলে নামলেন হুমায়ুন কবীর ।
1/5
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: অবশেষে মুর্শিদাবাদের মাটিতে হেলিকপ্টার নিয়ে সভা করতে নামলেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছিলেন তিনি হেলিকপ্টার নিয়ে সভা করবেন বিধানসভা নির্বাচনের আগে। সেই মতো রেজিনগর থেকে এবার ডোমকলে নামলেন হুমায়ুন কবীর ।

2/5
বেসরকারি উড়ান সংস্থা CHIPSAN-এর কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন। মঙ্গলবার বেলডাঙায় এসে নামে সেই হেলিকপ্টার। হুমায়ুন নিজে সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থকরা।

3/5
ছোট আকারের সাদা-সবুজ হেলিকপ্টারটি চাক্ষুষ করতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। মোবাইলের ক্যামেরা তাক করে ছবি তুলতে নেমে পড়েন সকলে। হুমায়ুনকে দেখে 'জিন্দাবাদ' স্লোগান ওঠে। তাঁর সঙ্গে হাত মেলাতে ভিড় ঢেলে এগিয়ে আসে কচিকাঁচারাও।

4/5
হেলিকপ্টারকে সামনে রেখে জোটে আহ্বান জানিয়েছিলেন তাবড় দলকে। সেই আহ্বানে তেমন সাড়া না মিললেও, হেলিকপ্টারে প্রচার থেকে সরলেন না আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।

5/5
২৭ এপ্রিল পর্যন্ত আকাশপথে প্রচার চালাবেন তিনি। অন্তত ৫০টি সভা করার কথা রয়েছে হুমায়ুনের। প্রচারে হুমায়ুনের সঙ্গী হবেন জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসিও। হেলিকপ্টারে হুমায়ুনের প্রচার ঘিরে সাড়া পড়ে গিয়েছে তাঁর অনুগামীদের মধ্যে।