advertisement

SIR Bengal: ভোটার তালিকা সংশোধন ঘিরে মেদিনীপুরে রাজনৈতিক সংঘাত, এসআইআর নিয়ে তীব্র চাপানউতোর

Last Updated:

পশ্চিম মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। বিপুল সংখ্যক নাম বাদ ও সংযোজন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

+
পশ্চিমবঙ্গের

পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও বিধানসভা ভোট রয়েছে। এসআইআর শুরুর আগে সে রাজ্যে মোট ৬.৪১ কোটি ভোটার ছিলেন। এখন ভোটার সংখ্যা কমে হয়েছে ৫.৬৭ কোটি। এসআইআর পর্বে তামিলনাড়ুতে বাদ গিয়েছে ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম। পশ্চিমবঙ্গের মতো কেরল এবং অন্য রাজ্যগুলিতেও কিছু নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। সামনে নির্বাচন রয়েছে কেরলেও। সেখানে এসআইআর পর্বে ৮.৯৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আগে কেরলে ২.৭৮ কোটি ভোটার ছিলেন। এখন তা কমে হয়েছে ২.৬৯ কোটি।

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এসআইআর’ (SIR) বা ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রক্রিয়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র ‘সাঁড়াশি’ আক্রমণ।প্রশাসন সূত্রে খবর, জেলায় প্রায় ১ লক্ষ বিচারাধীন মামলার নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে ভোটার তালিকা থেকে প্রায় ৫২ হাজার নাম বাদ পড়েছে এবং নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় ৫০ হাজার নাম। এই বিপুল রদবদল ঘিরেই এখন সরগরম মেদিনীপুরের রাজনীতি।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তালিকা নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করা হয়েছে। শাসক দলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই নতুন তালিকাকে স্বাগত জানান হয়েছে। তাদের দাবি, ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ জরুরি ছিল এবং এতে ভুয়ো ভোটারদের দৌরাত্ম্য কমবে।
advertisement
advertisement
রাজনৈতিক এই চাপানউতোরের মাঝে সাধারণ ভোটারদের দাবি অত্যন্ত স্পষ্ট। সাধারণ মানুষের বক্তব্য, যারা প্রকৃত ও বৈধ নাগরিক, তাদের নাম যেন কোনওভাবেই তালিকা থেকে বাদ না পড়ে। আবার মৃত কিংবা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলাও প্রশাসনের দায়িত্ব।
ভোটের দিন যত এগিয়ে আসছে, এসআইআর ইস্যুটিকে কেন্দ্র করে দুই পক্ষের আক্রমণ ততই শাণিত হচ্ছে। এই টানাপোড়েনের শেষ কোথায়, এখন সেটাই দেখার। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে গুঞ্জন সবার মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
SIR Bengal: ভোটার তালিকা সংশোধন ঘিরে মেদিনীপুরে রাজনৈতিক সংঘাত, এসআইআর নিয়ে তীব্র চাপানউতোর
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement