advertisement

East Bardhaman News: কমিশনের বাধায় ভেস্তে গেল বিজেপি প্রার্থীর অভিনব মনোনয়ন যাত্রা

Last Updated:
উত্তরপ্রদেশের পর এবার কি বাংলাতেও বুলডোজার সরকার?অভিনব নমিনেশন বিজেপির।ফুল দিয়ে বুলডোজার সাজিয়ে বিজেপি প্রার্থীর নমিনেশন দিতে যাওয়ার কথা ছিল,সময়মতো পৌঁছেও যায় বুলডোজার।
1/6
উত্তরপ্রদেশের পর এবার কি বাংলাতেও বুলডোজার সরকার?অভিনব নমিনেশন বিজেপির।ফুল দিয়ে বুলডোজার সাজিয়ে বিজেপি প্রার্থীর নমিনেশন দিতে যাওয়ার কথা ছিল,সময়মতো পৌঁছেও যায় বুলডোজার। (ছবি ও তথ্য : সায়নী সরকার)
উত্তরপ্রদেশের পর এবার কি বাংলাতেও বুলডোজার সরকার?অভিনব নমিনেশন বিজেপির।ফুল দিয়ে বুলডোজার সাজিয়ে বিজেপি প্রার্থীর নমিনেশন দিতে যাওয়ার কথা ছিল,সময়মতো পৌঁছেও যায় বুলডোজার।( ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
কিন্তু মিছিলের শুরুতেই বুলডোজার করে নমিনেশন দিতে যাওয়া আটকে দিলো নির্বাচন কমিশন।বর্ধমান স্টেশন চত্বর থেকে বুলডোজারের করে নমিনেশন দাখিল করতে যাচ্ছিলেন গলসীর বিজেপি প্রার্থী রাজু পাত্র।

3/6
বুলডোজারে চেপেই নমিনেশন করার কথা থাকলেও শুরুতেই বাধা তৈরী করে নির্বাচন কমিশন।এদিকে বুলডোজারে করে বিজেপির প্রার্থী নমিনেশন করতে যাওয়ার কথা চাওর হতেই শুরু হয় রাজনৈতিক চাপান-উতর।

4/6
যদিও গলসীর বিজেপির প্রার্থী রাজু পাত্র-র দাবী পশ্চিমবঙ্গে শাসকদল যারা দুস্কৃতি,শ্লীলতাহানি করেছে,মহিলাদের অত্যাচার করেছে,যারা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে,তাদেরকে নির্বাচনে আগাম বার্তা দিতে চাই আপনারা সকলে সাবধান হয়ে যান বিজেপি সরকার গড়ছে,এখন বুলডোজার চলছে পরে এনকাউন্টার হবে দুস্কৃতি,সন্ত্রাসবাদী ও দেশদ্রোহীদের জন্য।

5/6
বুলডোজার এনেছিলাম নমিনেশনে কনসেপ্ট রাখার জন্য।হেঁটে যাচ্ছি নমিনেশন করতে।আরও এককদম এগিয়ে বিজেপির মন্ডল প্রমুখের দাবী,বাংলাজুড়ে অরাজকতা চলছে,সন্ত্রাসী ও গুন্ডাদের যে বাড়বাড়ন্ত তা দমন করতে উত্তরপ্রদেশের যোগী জী'র মতোই বুলডোজার দরকার তাই এই বুলডোজার। আর এই বার্তা দিতেই বুলডোজারকেই প্রতীক হিসাবে নিয়ে এসেছি।

6/6
সাংসদ জুন মালিয়ার পাল্টা দাবী ৪ঠা মে মা মাটি মানুষ বুলডোজার দিয়ে শুধু রাজু পাত্র নয়,বিজেপির খেলা শেষ করে পগার পার করে দেবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
সাংসদ জুন মালিয়ার পাল্টা দাবী ৪ঠা মে মা মাটি মানুষ বুলডোজার দিয়ে শুধু রাজু পাত্র নয়,বিজেপির খেলা শেষ করে পগার পার করে দেবে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement