advertisement

Bankura News: প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল

Last Updated:

সৌজন্যের এক অনন্য নজির গড়লেন বাঁকুড়ার তালডাংরা বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। সকালে সিমলাপালের তালদা গ্রামে প্রচারে গিয়ে তিনি তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহের বাড়িতে পৌঁছান।

+
রাজনৈতিক

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এই সৌহার্দ্যের আচরণ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে।

বাঁকুড়া: নির্বাচনী প্রচারের মাঝে সৌজন্যের এক অনন্য নজির গড়লেন বাঁকুড়ার তালডাংরা বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। সকালে সিমলাপালের তালদা গ্রামে প্রচারে গিয়ে তিনি তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে ফাল্গুনীর কাকা-সহ বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন। এছাড়াও, ফাল্গুনী সিংহের স্ত্রীর কাছ থেকে এক গ্লাস জল চান সৌভিক পাত্র। তিনি নিজ হাতে জল এনে দিলে সেটি পান করেন বিজেপি প্রার্থী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এই সৌহার্দ্যের আচরণ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে।
উল্লেখ্য, এর কিছুদিন আগেই তালডাংড়ার বিবড়দার এক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে সৌভিক পাত্রকে কটাক্ষ করেছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সেই প্রেক্ষাপটে এই ঘটনাকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
এ বিষয়ে সৌভিক পাত্র বলেন, প্রচারের সূত্রেই ওই এলাকায় গিয়েছিলাম। সৌজন্যবশতই প্রার্থীর বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়েছি। পাশাপাশি, বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেছি। বৌদিকে বলেছি, দাদা রোদে ঘুরে প্রচার করছেন সঙ্গে নিয়ম করে ওআরএস জল দেবেন। পরে বৌদিও বলেছেন গরমে শরীর ঠিক রাখবে।
advertisement
এ বিষয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু বলেন, ছোট ভাই বাড়িতে গিয়েছিল, বাড়ির লোক তাকে জল খাইয়েছে। রাজনীতিতে এই ধরনের সৌজন্যতাই কাম্য। ভোটের আগে রাজনৈতিক প্রচার তো থাকবেই তবে সাধারণ মানুষের চোখে দুই জুজুথান প্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য কিছুটা হলেও সাধারণ মানুষের বুকে ভোট সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement