advertisement

Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা

Last Updated:

নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা৷ প্রিয় অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে৷ কিন্তু হঠাৎ কী হল রোহনের?

বাংলা সিরিয়ালের খুবই পরিচিত মুখ রোহন ভট্টাচার্য৷ তিনি ভর্তি হাসপাতালে৷
বাংলা সিরিয়ালের খুবই পরিচিত মুখ রোহন ভট্টাচার্য৷ তিনি ভর্তি হাসপাতালে৷
কলকাতা: বাংলা সিরিয়ালের খুবই পরিচিত মুখ রোহন ভট্টাচার্য৷ তিনি ভর্তি হাসপাতালে৷ নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা৷ প্রিয় অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে৷
হাসপাতাল থেকেই তিনি তাঁর সতীর্থদের জন্য পাঠালেন বিশেষ বার্তা৷ এই মুহূর্তে অশান্ত টলিউড৷ রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে উঠে এসেছে নানা ত্বত্ত্ব৷ কীভাবে তাঁর মৃত্যু হল, কোথায় গাফিলতি ছিল, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে৷ কর্মবিরতির ডাক দিয়েছিল ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম৷ মঙ্গলবার সেই নিয়ে উত্তপ্ত ছিল টলিপাড়া৷ প্রায় সব অভিনেতা এবং কলাকুশলী ছিলেন উপস্থিত৷ হাসপাতালে থাকার ফলে রোহন তাঁদের পাশে গিয়ে দাঁড়াতে পারেননি৷ তবে হাসপাতাল থেকেই তাঁদের সমর্থন জানালেন অভিনেতা৷ কেন তিনি সশরীরে উপস্থিত থাকতে পারলেন না, সেই কথাও বললেন৷
advertisement
advertisement
কিন্তু হঠাৎ কী হল রোহনের? জানা যাচ্ছে যে তাঁর গলব্লাডারে স্টোন হয়েছিল তাঁর৷ আগের মাসে হয়েছিল অস্ত্রোপচার৷ তার পরবর্তীতে কিছু ফলোআপ মেডিকেশন, অর্থাৎ পরবর্তী চিকিৎসার জন্য রোহন ভর্তি হাসপাতালে৷ তবে তিনি সুস্থ আছেন এবং শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
প্রথম জীবনে থিয়েটার দিয়ে শুরু করে সিরিয়ালে কাজ পান রোহন৷ খুবই সংগ্রাম করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ এখন বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ এবং রোহন৷ বহু হিট সিরিয়ালে প্রধান চরিত্রে কাজ করছেন তিনি৷ অভিনয় করছেন সিরিজ এবং সিনেমায়৷ অভিনেত্রী সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কে ছিলেন তিনি৷ পরে অবশ্য সেই সম্পর্ক ভেঙে যায়৷ এখন তাঁর খুব ভাল বন্ধু অঙ্গনা রায়৷ তাঁদের প্রেম নিয়ে নানা গুঞ্জন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement